• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়ার উন্নয়নে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার আহ্বান জানালেন মুফতী আমির হামজা

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৬০ Time View
Update : শনিবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৬

মুফতী আমির হামজা সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সত্য ঘটনার সঠিক উপস্থাপনের আহ্বান জানিয়েছেন। তিনি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের গুরুত্বপূর্ণ দিকগুলো উল্লেখ করে, সাংবাদিকতার মূলনীতি হিসেবে মিথ্যা পরিহার করে যা সত্য, তাই প্রচার করার ওপর জোর দিয়েছেন। বিশেষ করে সত্য ঘটনাকে কাটছাঁট বা বিকৃত করে মিথ্যা হিসেবে প্রচার করার প্রবণতাকে তিনি জঘন্যতম অপরাধ হিসেবে উল্লেখ করেছেন।আজ ২১শে ডিসেম্বর শনিবার বাদ আসর সাংবাদিকদের সম্মানার্থে ইফতার মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা।অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন অধ্যক্ষ (অব.) খন্দকার এ কে এম আলী মুহসিন এবং সভাপতিত্ব করেন অধ্যাপক সুজা উদ্দিন জোয়ারদার। প্রধান অতিথির বক্তব্যে  এমপি মুফতি আমির হামজা কুষ্টিয়ার সার্বিক উন্নয়নে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি চাঁদাবাজি, ঘুষ ও মাদকমুক্ত একটি আদর্শ সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করেন। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি নিরপেক্ষতা ও পেশাগত সততা বজায় রেখে কাজ করার আহ্বান জানান। ভালো কাজের প্রশংসা এবং অনিয়মের সমালোচনা করার মধ্য দিয়েই গণমাধ্যম সমাজকে এগিয়ে নিতে পারে বলে তিনি উল্লেখ করেন। যাচাই-বাছাই ছাড়া কোনো সংবাদ প্রচার না করা এবং মিথ্যা তথ্য পরিহারের অনুরোধ জানিয়ে তিনি বলেন, মূলধারার সাংবাদিকদের দায়িত্ব হলো সঠিক ও নির্ভুল তথ্য জনগণের সামনে তুলে ধরা—তা ব্যক্তিগতভাবে তাঁর বিপক্ষে গেলেও। তিনি আশা প্রকাশ করেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে কুষ্টিয়ার উন্নয়ন ও সুশাসনের পথ আরও সুদৃঢ় হবে। 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category