• বুধবার, ১৩ মে ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

‘জামাত চরমোনাই’ শিরোনামে নাইমুল হকের কন্ঠে আসছে ঐক্যের গজল

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ১০৬২ Time View
Update : বুধবার, ১৩ আগস্ট, ২০২৫

বাংলাদেশের জনপ্রিয় ইসলামী সংগীত শিল্পী ও শিহরণ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী নাঈমুল হক দাঃ বাঃ। সম্প্রতি তিনি বাংলাদেশের ২টি বৃহৎ ইসলামি দল (“ইসলামি আন্দোলন বাংলাদেশ” এবং “বাংলাদেশ জামায়াতে ইসলামি”) নিয়ে ইসলামি সঙ্গীত প্রকাশ করার উদ্যোগ নিয়েছেন।এই দুই দলের ভোট যেনো অন্তত একটি বাক্সে জমা হয়, এমনটা প্রত্যাশা নিয়ে ভিন্নধারার ইসলামি সঙ্গীত নিয়ে আসছেন মুফতী নাইমুল হক শিহরণ। এর আগেও “বাড়ি ওয়ালা নাইরে বাড়ি” /”খোলফত নাকি গণতন্ত্র” সঙ্গীত সহ সমসাময়ীক প্রতিবাদী ও মরমী সঙ্গীত গাওয়ার মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়ে দেশ বিদেশে সুনাম অর্জন করেন এই শিল্পী মুফতী নাইমুল হক। নেটিজেনদের মন্তব্যে উঠে আসে,মুফতী নাইমুল হকের মধ্যে ইসলামি সঙ্গীত জগৎ এর সম্রাট মরহুম মাওলানা আইনুদ্দীন আল-আজাদ রহ. এর প্রতিচ্ছবি দেখা যায়। অনলাইন জগৎ এ এমন ভিন্ন ধরনের সঙ্গীত আসবে জেনে গজলপ্রেমিকদের অনেকটা আকাঙ্খা নিয়েই অপেক্ষার প্রহর গুনতে দেখা যাচ্ছে। এবিষয়ে শিহরণ সাংস্কৃতিক ফোরামের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মুফতী নাইমুল হক “আজাদীর কন্ঠ” কে বলেন, আমি আল্লাহ তায়ালার রহমতে এদেশের “টেকনাফ থেকে তেঁতুলিয়া” এবং “রূপসা থেকে পাথুরিয়া” সফর করেছি, সেইসাথে ওয়াজের ময়দানে পবিত্র কুরআন এবং হাদিস থেকে লাখো মানুষের মাঝে কখনো ওয়াজের মাধ্যমে আবার কখনো সঙ্গীতের মাধ্যমে, পবিত্র কুরআনের দাওয়াত পৌঁছে দেওয়ার চেষ্টা করি, আমি সফরকালে মানুষের মনের খবর জানার চেষ্টা করি,তারা কি চাই? সেই হিসেবে আমার দেখামতে এই দেশের সংখ্যাগরিষ্ঠ সকল মানুষের অন্তরের বাসনা ইসলামি দলগুলো একত্রিত হয়ে আগামী সংসদ নির্বাচনে অংশগ্রহণ করুক। তবেই এদেশের ইসলামি দলগুলো সংসদে মজবুত অবস্থান নেওয়া সম্ভব। সে হিসবে বৃহৎ ইসলামি রাজনৈতিক দল যথাক্রমে “ইসলামি আন্দোলন বাংলাদেশ” ও “বাংলাদেশ জামায়াতে ইসলামী” একত্রিত হয়ে নির্বাচনে অংশগ্রহণ করা খুবই জরুরী। সারাদেশে সফরের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকে আমি এই অনুভূতিটা পেয়েছি। এটি আমারও বহু দিনের আকাঙ্ক্ষা। এই চাওয়াটাকেই আমি গানের ভাষায় রূপ দিয়েছি। আমার নতুন গজলের শিরোনাম “জামায়াত চরমোনাই”। আমার গজলগুলো যারা পছন্দ করেন, তাদের মধ্যে অনেকের হয়তো এই সঙ্গীতটি ভালো নাও লাগতে পারে।তবুও আমি ভেবেচিন্তে এই কাজ করেছি, কারণ একজন শিল্পী হিসেবে আমি আমার চেতনা গানের মাধ্যমেই প্রকাশ করি।তবে ‘আশা নয় বিশ্বাস করি’ শুনলে ভালো লাগবে,ইনশাআল্লাহ। এভাবেই মুফতী নাইমুল হক শিহরণ তার মনের ভাব “আজাদীর কন্ঠ” কে প্রকাশ করে এমন চমকপ্রদ ইসলামি সঙ্গীতটি শোনার আহবান জানিয়ে দোয়া চান।


আপনার মতামত লিখুন :

One response to “‘জামাত চরমোনাই’ শিরোনামে নাইমুল হকের কন্ঠে আসছে ঐক্যের গজল”

  1. অসাধারণ একটি উদ্যোগ আলহামদুলিল্লাহ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category