সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলায় মরহুম মাওলানা আইনুদ্দীন আল-আজাদ (রহ.)-এর মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১৮ জুন ২০২৬, বৃহস্পতিবার বা’দ মাগরিব কুষ্টিয়ার ইমদাদুল উলুম মাদ্রাসার উদ্যোগে ইসলামী সংগীত সম্রাট মরহুম মাওলানা আইনুদ্দীন আল-আজাদ (রহ.)-এর মাগফেরাত কামনায় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সাংস্কৃতিক সংগঠন আজাদীর কন্ঠ শিল্পীগোষ্ঠীর প্রধান পরিচালক ও দৈনিক আজাদীর কন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিশিষ্ট ইসলামী স্কলার ও কণ্ঠশিল্পী মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ। তিনি হৃদয়স্পর্শী ইসলামী সংগীত পরিবেশন করে উপস্থিত শিক্ষক, ছাত্র ও অতিথিদের মুগ্ধ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং দোয়া পরিচালনা করেন বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ মুফতী ফরীদ উদ্দীন আবরার, মুহতামিম, ইমদাদুল উলুম মাদ্রাসা।
এছাড়াও অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক ব্যবস্থাপনায় উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার শিক্ষক মাওলানা মুহাম্মদ উল্লাহ ও হাফেজ রেজাউল ইসলাম। উক্ত আলোচনা সভায় বক্তারা মরহুম মাওলানা আইনুদ্দীন আল-আজাদ (রহ.)-এর ইসলামী সংগীতাঙ্গনে অসামান্য অবদান, দ্বীনি খেদমত এবং আদর্শিক জীবন নিয়ে স্মৃতিচারণ করেন। শেষে মরহুমের রূহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। এ সময় মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার ধর্মপ্রাণ মুসল্লিরা উপস্থিত ছিলেন। সর্বোপরি অনুষ্ঠানটি অত্যন্ত আন্তরিক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সম্পন্ন হয়।