বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আওতাধীন কুমারখালি থানা শাখার আয়োজনে, কুমারখালি পৌরসভা ও ওয়ার্ড কমিটি গঠন সম্পন্ন হয়েছে। সোমবার (১৮আগষ্ট) দুপুর ২টায়, কুমারখালির কাঙাল হরিনাথ অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সূরা সদস্য ও কুষ্টিয়া জেলা সভাপতি এবং কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী শায়খুল হাদীস আল্লামা আব্দুল লতিফ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা সেক্রেটারি ও কুষ্টিয়া-২ আসন (মিরপুর-ভেড়ামারা) সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আরিফুজ্জামান, কুষ্টিয়া জেলা সিনিয়র সহ-সভাপতি মাওলানা মুফতী রেজাউল করিম, কুষ্টিয়া জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দিল হাকিম, কুষ্টিয়া-৪ ( কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব ফজলে নূর ডিকো। এসময় অনুষ্ঠানে কুমারখালি থানা শাখার সিনিয়র সহ-সভাপতি মুফতী শাব্বির আহমাদ আজহারীর সঞ্চালনায়, সভাপতিত্ব করেন কুমারখালি থানা শাখার সভাপতি মুফতী সাইফুল্লাহ খালিদ।
এদিকে পৌর কমিটি গঠনে দায়িত্বপ্রাপ্ত হন: আহবায়ক, মাওলানা দেলোয়ার হোসাইন মাযহারী।সদস্য সচিব, আলমগীর হোসেন রুবেল।সদস্য, জনাব আবুল কাশেম, জনাব হুমায়ূন রশিদ,রুমন ইসলাম।
ওয়ার্ডভিত্তিক কমিটিতে প্রাপ্ত হন: ১ নং ওয়ার্ড: আহ্বায়ক, মোঃ হাফিজুর রহমান। সদস্য সচিব, রুমন ইসলাম। সদস্য বাইজিদ ও আলাল।
২ নং ওয়ার্ড: আহবায়ক, শহিদুল ইসলাম রনি, সদস্য সচিব– হাসিবুল ইসলাম, সদস্য মাওলানা আলী হোসাইন।
৩ নং ওয়ার্ড: আহবায়ক হুমায়ুন রশিদ রিমন, সদস্য সচিব– খালিদ ইবাদুল্লাহ, সদস্য মাহমুদুর রহমান .রাহাদ পারভেজ।
৪ নং ওয়ার্ড: আহবায়ক, আসাদুজ্জামান, সদস্য সচিব হাফেজ রাকিবুল ইসলাম।
৫ নং ওয়ার্ড: আহবায়ক, আলমগীর হোসেন রুবেল, সদস্য সচিব, শফিকুল ইসলাম, সদস্য নাসির, মাওলানা জুনায়েদ, মোহাম্মদ হাফিজুর রহমান।
৬ নং ওয়ার্ড: আহবায়ক, জনাব খোরশেদ আলম, সদস্য সচিব বিলাশ হোসেন। সদস্য আবদুল আজিজ।
৭ নং ওয়ার্ড: আহ্বায়ক, ডা. একরাম। সদস্য সচিব, মুরাদ স্যার। সদস্য শহিদুল ইসলাম, হাফেজ ইমরান।
৮ নং ওয়ার্ড: আহ্বায়ক, আজম। সদস্য সচিব, জুয়েল।
৯ নং ওয়ার্ড: আহ্বায়ক, ইউনুস আলী। সদস্য সচিব, সলিমুদ্দিন, সদস্য সোহানুর রহমান।
শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা মুফতি ইব্রাহিম হোসেন কাসেমী, প্রধান উপদেষ্টা বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখা।
অনুষ্ঠানটি উৎসবমুখর পরিবেশে সুন্দরভাবে সম্পন্ন হয়।
ইনশাআল্লাহ কুমারখালীর মাধ্যমেই ইনশাআল্লাহ বাংলার জমিনে সূচনা হবে আশা করি
খেলাফতের সূচনা হবে ইনশাআল্লাহ