১৯৬৫ সালে প্রতিষ্ঠিত ঐতিহ্যবাহি কুষ্টিয়া প্রেসক্লাব (কেপিসি)র বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ এপ্রিল শনিবাব সকাল ১১টায় শহরের একটি রেষ্টুরেন্টে এই সাধারণ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত সভাপতি মীর আল আরেফিন বাবু’র সভাপতিত্বে সাধারণ সভা শুরুর পর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহমুদ হাসান ক্লাবের বার্ষিক আয় ব্যয় তুলে ধরেন। নির্বাচিত বর্তমান নির্বাহি কমিটির মেয়াদ শেষ হওয়ায় তা বিলুপ্ত করে সাধারণ সভা থেকে আহবায়ক কমিটি গঠন করা হয়। সাধারণ সভা মোট ২১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি অনুমোদন করেন। এতে সদ্য বিলুপ্ত কমিটির সহ-সভাপতি দ্য ফিন্যান্সিয়াল এক্সপ্রেস পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি সিনিয়র সাংবাদিক মীর আল আরেফিন বাবু আহবায়ক মনোনীত হয়েছেন। সদস্য সচিব মনোনীত হয়েছেন জাতীয় দৈনিক আমাদের পত্রিকা’র সম্পাদক ইউসুফ আলী। তিনজন যুগ্ম আহবায়ক যথাক্রমে প্রভাষণ পত্রিকার সম্পাদক আখতারুজ্জামান মৃধা পলাশ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার জেলা প্রতিনিধি শাহ আলম রেজা, দৈনিক মাতৃভাষা পত্রিকার জেলা প্রতিনিধি ইব্রাহিম খলিল। সদস্য মনোনীত হয়েছেন দৈনিক হিসনাবানী পত্রিকার সম্পাদক আরিফুজ্জামান লিপটন, দৈনিক স্বর্ণযুগ পত্রিকার সম্পাদক কামরুন্নাহার খান, ঢাকা টাইমস এর জেলা প্রতিনিধি এইচ এম বেলাল, দৈনিক সকালের সময় পত্রিকার জেলা প্রতিনিধি চাঁদ আলী, চ্যানেল এস এর জেলা প্রতিনিধি সেলিম রেজা রনি, দৈনিক একুশের সংবাদ এর জেলা প্রতিনিধি আখতার উন নবী মনা, জাগরণী টেলিভিশনের জেলা প্রতিনিধি রাকিব আলী, সংবাদ সারাবেলার জেলা প্রতিনিধি আরিফ খন্দকার, দৈনিক নবচেতনা পত্রিকার জেলা প্রতিনিধি আল-আমিন, দৈনিক নওরোজ পত্রিকার কুষ্টিয়া প্রতিনিধি মুস্তাফিজুর রহমান মারুফ, দৈনিক আমাদের পত্রিকার জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম মিলন, দৈনিক রূপকার পত্রিকার জেলা প্রতিনিধি ও দৈনিক আরশীনগর পত্রিকার স্টাফ রিপোর্টার ফশিউর রহমান জন প্রমুখ। সর্বমোট ২১জন বিশিষ্ট আহ্বায়ক কমিটির আত্মপ্রকাশ হয়।এই কমিটি আগামী তিন মাসের মধ্যে প্রেস ক্লাবের নির্বাচন সম্পন্ন করার যাবতীয় কার্যক্রম পরিচালিত করবেন।