• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

১০টি মোটরসাইকেল নিয়ে রেস, প্রাণ গেল দুই বন্ধুর

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২২৩ Time View
Update : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার ভেড়ামারায় নিজেদের মধ্যে মোটরসাইকেল রেস করতে গিয়ে পিকআপ ভ্যানের সঙ্গে ধাক্কা লেগে দুই বন্ধু নিহত হয়েছেন। শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার বারোমাইল এলাকায় কুষ্টিয়া–ঈশ্বরদী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন।নিহতরা হলেন- জেলার দৌলতপুর উপজেলার তারাগুনিয়া সরদারপাড়া গ্রামের লিপলু হোসেনের ছেলে মাহিন হোসেন (২০) এবং একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে সিয়াম হোসেন (২১)।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভেড়ামারা লালন শাহ সেতু থেকে প্রায় ১০টি মোটরসাইকেল নিয়ে বেশ কয়েকজন বন্ধু উচ্চগতিতে মহাসড়কে নিজেদের মধ্যে রেস করছিল। এ সময় একই সঙ্গে থাকা দুই বন্ধু মাহিন ও সিয়ামের মোটরসাইকেল বারোমাইল এলাকায় একটি পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মাহিন মারা যান। গুরুতর আহত অবস্থায় সিয়ামকে হাসপাতালে নেওয়ার পথে তারও মৃত্যু হয়।ওসি সৈয়দ আল মামুন বলেন, কোনো অভিযোগ না থাকায় নিহত দুই তরুণের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category