• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

শহীদ শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে কুষ্টিয়ায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৯৭ Time View
Update : শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

আধিপত্যবাদবিরোধী মঞ্চের আয়োজনে শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যার দ্রুত বিচার দাবিতে কুষ্টিয়া জেলায় আজ শুক্রবার বাদ জুম্মা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক এন.এস. রোড প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি মজমপুর রেলগেটে এসে প্রতিবাদ সমাবেশে রূপ নেয়।সমাবেশে বক্তারা শহীদ শরিফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডকে নির্মম ও পরিকল্পিত উল্লেখ করে অবিলম্বে দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন জুলাই যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী মঞ্চের সংগঠক হাসিবুর রহমান, জুলাই যোদ্ধা ও আধিপত্যবাদবিরোধী মঞ্চে সংগঠক হাফিজ আল মাসুম, বিশিষ্ট লেখক ও চিন্তক আলী মুজাহিদ, ইউনাইটেড পিপলস বাংলাদেশ এর কেন্দ্রীয় যুগ্ম প্রধান সংগঠক সুলতান মারুফ তালহা এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্নয়ক ও আধিপত্যবাদবিরোধী মঞ্চের সংগঠক শেখ মুস্তাফিজুর রহমান।বক্তারা বলেন, শহীদ শরিফ ওসমান বিন হাদি ছিলেন আধিপত্যবাদবিরোধী আন্দোলনের একজন সাহসী কণ্ঠস্বর। তার হত্যার বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। তারা আরও বলেন, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ করতে রাষ্ট্রকে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে।সমাবেশ থেকে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলের দ্রুত বিচার, আইনের শাসন প্রতিষ্ঠা এবং শহীদ শরিফ ওসমান বিন হাদির আত্মত্যাগের যথাযথ মর্যাদা দেওয়ার দাবি জানানো হয়।প্রতিবাদ সমাবেশ সঞ্চালনা করেন আধিপত্যবাদবিরোধী মঞ্চের সংগঠক সুলতান মাহমুদ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category