তন্ত্র মন্ত্রের দিন শেষ,খেলাফতের বাংলাদেশ। ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত। এমনই স্লোগানে স্লোগানে মুখরিত হচ্ছে কুষ্টিয়া শহর। কর্মী সমাবেশের মাহিন্দ্রক্ষণে, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার আওতাধীন ৭টি থানার সর্বস্তরের নেতাকর্মীদের উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো। আগামীকাল (২৩/১০/২০২৫) বৃহস্পতিবার বেলা ১০টা থেকে দিনব্যাপী কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরীর মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে খেলাফতকামী নেতাকর্মীদের মিলনমেলা / কর্মী সমাবেশ। বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নীতি আদর্শ ঠিক রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, বাংলাদেশ খেলাফত মজলিস নামক রাজনৈতিক দলটি। অত্র রাজনৈতিক দলের বর্তমান আমীর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক সাড়া পেয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। তারই ধারাবাহিকতায় নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দলীয় রোডম্যাপ ও নেতাকর্মীদের মূল্যায়ণ করতে দেশব্যাপী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, তেমনিভাবে সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলায় আগামীকাল বৃহস্পতিবার শুরু হতে যাচ্ছে কর্মী সমাবেশ। সমাবেশ কে ঘিরে, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সভাপতি ও কেন্দ্রীয় সূরা সদস্য এবং দলটির পক্ষ্য থেকে কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি পদপ্রার্থী আল্লামা আব্দুল লতিফ খান নেতৃত্ব দিচ্ছেন। এছাড়াও সার্বিক দিকনির্দেশনা ও তত্বাবধানে রয়েছেন, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি এবং দলটির মনোনয়নপ্রাপ্ত কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামরা) আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান। কর্মী সমাবেশের স্থানে উপস্থিত হলে সরজমিনে দেখা য়ায়, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া সদর থানা শাখার সেক্রেটারি মাওলানা মোমিনুল ইসলাম ও সাংগঠনিক মাওলানা আব্দুল মতিন সহ একাধিক নেতৃবৃন্দ সমাবেশকে সফল করতে অক্লান্ত পরিশ্রম করে চলেছেন। এদিকে মূল দলের কর্মী সমাবেশকে সফল করতে,অঙ্গ সংগঠন খেলাফত যুব মজলিসের কুষ্টিয়া জেলা সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলামের নেতৃত্বে মাঠে নেমেছে একঝাঁক যুব-নেতাকর্মী।
উল্লেখ্য যে, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা কর্তৃক আয়োজিত কর্মী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। সর্বপোরি এই মহৎই কর্মী সমাবেশে কুষ্টিয়া জেলার খেলাফতকামী জনসাধারণদের উপস্থিত হয়ে অনুষ্ঠান সফল করার জন্য বিশেষভাবে আহবান জানান, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি মাওলানা আব্দুল লতিফ খান ও সেক্রেটারি মাওলানা আরিফুজ্জামান।