জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদের কেন্দ্রীয় সেক্রেটারি ও ইসলামি আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতা মুফতী রেজাউল করিম আবরার,জনপ্রিয় লেখক ও গবেষক আসিফ আদনান এবং ইসলামী ভাবধারার বিশ্লেষক সাংবাদিক জাকারিয়া মাসউদের বিরুদ্ধে জঙ্গী মামলা দায়ের করা হয়েছে। এই মামলাটি করেছেন এন্টি টেররিজম ইউনিট (ATU),এদিকে মামলার বাদি এটিইউ আব্দুল মান্নান বলেন, এই মামলাটি সরকারি সিদ্ধান্ত। এদিকে নেটিজেন রা বলছেন যে, জাতিধ্বংসের কার্যালয় ইস্যুটা চাপা দেবার জন্যই কি সরকার ইচ্ছা করে জঙ্গি নাটক মাঠে ছাড়লো? এছাড়াও আলেম ওলামা ও জনসাধারণ বলছেন ২৪ এর গণ-অভ্যুত্থানের পরে এ যেনো এক নতুন ষড়যন্ত্রে মিথ্যা জঙ্গি মামলায় ফাঁসিয়ে ইসলামপন্থিদের দমন করার চেষ্টা করা হচ্ছে। সম্প্রতি দায়েরকৃত এই তথাকথিত জঙ্গি মামলা বিনা প্রমাণে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাদের নাম জড়ানো হয়েছে বলেও অভিযোগ করেন জনসাধারণ। এমন মিথ্যা মামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে দেশের আপামর মুসলিম জনতা দেশব্যাপী শুরু করেন বিভিন্ন ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ। এরই ধারাবাহিকতায় কুষ্টিয়া জেলাও থেমে নেই, ১৮/০৭/২০২৫-রোজ শুক্রবার জুমআ”র নামাজ আদায় করে ময়দানে নেমে পড়েছেন কুষ্টিয়ার সর্বস্তরের মুসলিম জনতা। ইসলামের দাওয়াত প্রচার, ইসলাম ও সেকুলারিজমের দ্বন্দ্ব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা, ইসলামী শরীয়াহ এর কথা বলা, জুলাইয়ে ছাত্র-জনতার অভ্যুত্থানে নেতৃত্ব প্রদান, দ্বীন, জাতি ও দেশের স্বার্থবিরোধী সকল রাষ্ট্রীয় সিন্ধান্তের বিরুদ্ধে সোচ্চার থাকার সুপরিচিত ইসলামী ব্যক্তিত্ব ও ইসলামপ্রিয় নাগরিকদের মিথ্যা জবি মামলায় ফাঁসিয়ে মানহানি ও নিরাপত্তা ঝুঁকি তৈরির প্রতিবাদে, এবং জনপরিসরে ইসলামের অবস্থান সংকুচিত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বা” দ জোহর কুষ্টিয়া জেলার সর্বস্তরের মুসলিম এর আয়োজনে এ প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সমাবেশে আগত বক্তাদের দাবি অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার করে এধরণের ষড়যন্ত্র ভবিষ্যতে আর যেনো না হয়, সেদিকে সরকারকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
ইনশাল্লাহ এই জন্যই নাটকের বিরুদ্ধে আমাদের সকলকে মিশে দাঁড়াতে হবে