তন্ত্র মন্ত্রের দিন শেষ,খেলাফতের বাংলাদেশ। ধর্ম-বর্ণ ভিন্নমত, সবার জন্য খেলাফত। এমনই স্লোগানে স্লোগানে মুখরিত হলো কুষ্টিয়া শহর। কর্মী সমাবেশের মাহিন্দ্রক্ষণে, বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার আওতাধীন ৭টি থানার সর্বস্তরের নেতাকর্মীদের মুখে উচ্ছ্বাস উদ্দীপনা চোখে পড়ার মতো। আজ (২৩/১০/২০২৫) বৃহস্পতিবার বেলা ১২টায় কুষ্টিয়ার পাবলিক লাইব্রেরীর মাঠে কুষ্টিয়ার খেলাফতকামী নেতাকর্মীদের মিলনমেলা / কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশে খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে নীতি আদর্শ ঠিক রেখে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, বাংলাদেশ খেলাফত মজলিস নামক এ রাজনৈতিক দলটি। অত্র রাজনৈতিক দলের বর্তমান আমীর আল্লামা মামুনুল হকের নেতৃত্বে দেশব্যাপী ব্যাপক সাড়া পেয়ে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিস। নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দলীয় রোডম্যাপ ও নেতাকর্মীদের মূল্যায়ণ করতে দেশব্যাপী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এরই ধারাবাহিকতায় সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলায় বাস্তবায়ন হলো কর্মী সমাবেশ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালাল উদ্দিন আহমেদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা আবুল হাসানাত জালালী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান। এসময় সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলার সভাপতি ও কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি পদপ্রার্থী আল্লামা আব্দুল লতিফ খান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া জেলার সেক্রেটারি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামরা) আসনের এমপি প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান। এছাড়াও উপস্থিত কুষ্টিয়া সদরের সেক্রেটারি মাওলানা মোমিনুল ইসলাম ও সাংগঠনিক মাওলানা আব্দুল মতিন,জেলা যুব মজলিসের সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলাম সহ জেলা এবং উপজেলার একাধিক নেতৃবৃন্দ। এসময় প্রধান অতিথি বলেন, সৈরাচার শেখ হাসিনার আমলে ২০১৩সালের শাপলা চত্বরে গনহত্যা থেকে শুরু করে ২০২৪ এর গণহত্যার দিকে তাকালে ১শত বার তাকে ফাসি দিলেও জনগণ বিচার পাবেনা। বক্তারা আরও বলেন, ইসলামে রাজনৈতিক ও রাষ্ট্র ব্যবস্থার নামই হচ্ছে খেলাফত ব্যাবস্থা।ইসলামের গুরুত্বপূর্ণ বিধান খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত প্রতিটি নেতা কর্মীদের আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে একনিষ্ঠ ভাবে কাজ চালিয়ে যেতে হবে।আল্লাহর জমিনে আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ ভাবে আমাদের সবাইকে কাজ করতে হবে। বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াত ও কাজকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে নেতা কর্মীদের আরো সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান বক্তারা।
পরিশেষে বাইক এবং রিকশা শোডাউনের মাধ্যমে কুষ্টিয়া জেলার কর্মী সমাবেশ সমাপ্ত হয়।