• সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

ঢাকায় পাথর নিক্ষেপে ব্যবসায়ী হত্যার প্রতিবাদে উত্তাল কুষ্টিয়া

সম্পাদকীয় ডেস্ক / ২৮৪ Time View
Update : শনিবার, ১২ জুলাই, ২০২৫
ইসলামি আন্দোলন বাংলাদেশ, কুষ্টিয়া শহর শাখা।

পাথর মেরে বর্বরোচিত হত্যাসহ সারাদেশে চাঁদাবাজির বিরুদ্ধে ও সন্ত্রাসীদের বিচারের দাবিতে ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌর শাখার আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ৫টায় কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে শুরু করে শহরের বক চত্বর ও শাপলা চত্বর প্রদক্ষিণ করে মজমপুরে এসে বিক্ষোভ সমাবেশ পরিচালিত হয়। সমাবেশে পৌর সভাপতি আলহাজ্ব শফিকুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারী আবু সাঈদ এর পরিচালনায় বক্তব্য প্রদান করেন, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী, জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, জেলা জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার,জেলা সাংগঠনিক সম্পাদক মুফতি মুজাম্মেল হক কাছেমী,সদর থানা সভাপতি মুফতী মুখতারুজ্জামান, পৌর শাখার সেক্রেটারি ক্বারি আবু সাইদ, জেলা শ্রমিক আন্দোলন সভাপতি আনিসুর রহমান কাবিল,জেলা ছাত্র আন্দোলন সভাপতি সাজ্জাদ সাব্বির সহ অন্যান্য নেতাকর্মীরা। এসময় দেশব্যাপী অব্যাহত চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকান্ডের নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সমাবেশে বক্তারা বলেন, ঢাকার মিটফোর্ডের চাঁদার জন্য ব্যবসায়ী সোহাগকে পাথর মেরে নৃশংসভাবে হত্যা করেছে যুবদল নেতাকর্মীরা। হত্যা করে তারা ক্ষ্যান্ত হয়নি লাশের উপর বর্বর নিত্য করেছে,এটাতে আইয়ামে জাহেলিয়াতের বাস্তব চিত্র ফুটে উঠেছে। বাংলাদেশের ইতিহাসে চাঁদা অনাদায়ে পাথর নিক্ষেপ করে নৃশংসভাবে এমন হত্যা এটাই প্রথম। সর্বোপরি সারাদেশের সকল চাঁদাবাজদের উৎখাত করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন কুষ্টিয়া জেলার আপামর জনগণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category