• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

ডায়মন্ড হোটেলে ভয়ংকর ফাঁদ: ‎মোটরসাইকেল মিস্ত্রির টাকা লুট ও ব্ল্যাকমেইল ‎

আবীর হাসান স্বাধীন / ২২৮ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২৬

কুষ্টিয়ায় মোটরসাইকেলে বিক্রির টাকা ছিনিয়ে নেওয়া, মারধর, প্রাণনাশের হুমকি ও আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেইলের অভিযোগ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক মোটরসাইকেল মিস্ত্রি। অভিযোগকারী মো: রানা (পিতা: হামিদ শেখ) পেশায় মোটরসাইকেল মিস্ত্রি। ‎তিনি কুষ্টিয়া সদর উপজেলা শালদাহ, হাটশ হরিপুর এলাকার বাসিন্দা। মঙ্গলবার (১০ফেব্রুয়ারি ২০২৬) তিনি কুষ্টিয়া মডেল থানায় এই অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, আগা ইউসুফ মার্কেটে সামনে একটি মোটরসাইকেলে বিক্রির পর তার কাছ থাকা নগত ২১ হাজার ৭৫০ টাকা দেখে ইমন নামের এক ব্যক্তি তাকে ডায়মন্ড বোডিং-এর মালিক শাওনের সঙ্গে দেখা করার কথা বলে ডেকে নেয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাকে ডায়মন্ড বোর্ডিং-এর একটি কক্ষে নিয়ে যাওয়া হয়।
‎সেখানে একটি অপরিচিত মেয়েকে বসে থাকতে দেখে তিনি বিস্মিত হন। ওই সময় অভিযুক্তরা তার পকেট থেকে নগদ টাকা কেড়ে নেয়। অভিযোগ অনুযায়ী, ইমন তাকে হকস্টিক দিয়ে মারধর করে এবং শাওন দেশীয় অস্ত্র দেখিয়ে প্রাণের হুমকি দেয়। স্থানীয় সূত্রে জানা যায়, ওইখানে মাদক ব্যবসা নারীদের দিয়ে এরকম প্রতারণার ফাঁদ পেতে এর আগেও এরকম কাজ হয়েছে। ভুক্তভোগী আরো জানান, দীর্ঘ সময় আটকে রেখে রাত সারে ১১ টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয় । তবে ছেড়ে দেওয়ার আগেই ওই অপরিচিত মেয়ের সঙ্গে তার আপত্তিকর ভিডিও ধারণ করা হয়, যা দিয়ে তাকে ব্ল্যাকমেইল করা হচ্ছে। অভিযুক্তরা ভিডিওটি তার পরিবারের কাছে পাঠিয়ে দেওয়ার হুমকি দেয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা শেষে নিরাপত্তা ও ন্যায় বিচারের আশায় তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এই বিষয়ে কুষ্টিয়া মডেল থানার সংশ্লিষ্ট সূত্র জানায়, অভিযোগটি গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনিগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category