• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

জুলাই যোদ্ধা কমিটির কুষ্টিয়া সদর নির্বাচন সম্পন্ন: সভাপতি তাজমুল; সেক্রেটারি তায়েফ

মোঃ তায়েফ হাসান / ৪৮৬ Time View
Update : শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

বাংলাদেশের ইতিহাস বিজড়িত একটি দিন ৫ই আগষ্ট ২০২৪, ১দফা দাবিতে আওয়ামী সরকার পতনের আন্দোলন শুরু হয় জুলাই-২৪ এ, জুলাই যোদ্ধাদের আন্দোলন সফলতার মুখ দেখে ৩৬জুলাই অর্থাৎ ৫ই আগষ্ট-২০২৪। সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়ায় জুলাই যোদ্ধাদের অক্লান্ত পরিশ্রমে আন্দোলনটি সফলতার মুখ দেখে। জুলাই স্পিড/শক্তিকে ধরে রাখতেই যোদ্ধাদের একত্রিত করে সম্পন্ন হয় জুলাই যোদ্ধা কমিটির নির্বাচন। কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির চতুর্থ তলায় আজ শুক্রবার বিকাল ৩টায় উৎসবমুখর ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে কুষ্টিয়া সদর জুলাই যোদ্ধা কমিটি গঠনের নির্বাচন। দীর্ঘ প্রতীক্ষিত এই নির্বাচনকে ঘিরে জুলাই যোদ্ধাদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। সকাল থেকেই প্রার্থীরা ও তাদের সমর্থকরা শান্তিপূর্ণভাবে উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সার্বিক কার্যক্রম পরিচালিত হয় অত্যন্ত শৃঙ্খল ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে। দুই বছর মেয়াদি কমিটির ফলাফলে নির্বাচিত হয়েছেন সভাপতি: মোঃ তাজমুল ইসলাম। সেক্রেটারি: মোঃ তায়েফ হাসান। সাংগঠনিক সম্পাদক: মোঃ ওলি হোসেন। অর্থ সম্পাদক: রাজু আহমেদ। দপ্তর সম্পাদক: মোঃ রফিকুল ইসলাম। এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন, মোঃ নাজমুস সাকিব,এস. এম. মোবাশ্বির হাসান মাহমুদ ও মোঃ আরিফ হোসেন খান।

নির্বাচন পরিচালনা করেন কুষ্টিয়া ইসলামিয়া কলেজের প্রভাষক মোঃ টিপু সুলতান। শহীদ পরিবারের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন শহীদের সন্তান মোঃ সুজন মাহমুদ ফারাজী, জুলাই যোদ্ধা মোঃ নূর আহসান। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া জেলা জুলাই শহীদ ও আহত যোদ্ধাদের কো-অর্ডিনেটর আব্দুল্লাহ আল মাহমুদ, জুলাই যোদ্ধা মোঃ আবু সাঈদ, জুলাই যোদ্ধা মোঃ আবু হানিফ প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, “এই নির্বাচন শুধুমাত্র নেতৃত্ব নির্বাচনের নয়; এটি জুলাই চেতনার ঐক্য, ত্যাগ ও সংগঠনের পুনর্জাগরণের প্রতীক।” সর্বশেষ ভোটগণনা শেষে নির্বাচিত কমিটির নাম ঘোষণা করা হলে উপস্থিত জুলাই যোদ্ধারা করতালির মাধ্যমে নবনির্বাচিত নেতৃত্বকে অভিনন্দন জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category