• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক আবুল হাশেমের বিবৃতি

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৪৮ Time View
Update : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫

ভ্রাতৃত্ব ও ঐক্যের স্বার্থে ভুল বুঝাবুঝির অবসান চেয়ে বিবৃতি দিয়েছেন জামায়াতের কুষ্টিয়া জেলা আমীর অধ্যাপক মাওলানা আবুল হাশেম। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও বার্তার মাধ্যমে এ বিবৃতি প্রদান করেছেন।
তিনি ভিডিও বার্তায় জানান, গত ২৯ ডিসেম্বর জামায়াত প্রার্থীদের মনোনয়নপত্র দাখিল করে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, আপনারা জানেন সারা দেশের মতোই গতকাল কুষ্টিয়াতে আমাদের দলের চারটি আসনের প্রার্থীগণ তাদের নমিনেশন সাবমিট করেছেন। জেলা আমির হিসেবে আমিও তাদের সাথে উপস্থিত ছিলাম। নমিনেশন পেপার সাবমিট করার পরে গণমাধ্যম কর্মীদের মুখোমুখি হয়ে আমি কিছু কথা বলেছিলাম। আমার সেই কথাগুলোর মধ্যে ছিল আমরা আজকে আমাদের দলের পক্ষ থেকে কুষ্টিয়ার সাইটটি আসনে নমিনেশন পেপার জমা দিয়ে আসলাম নমিনেশন পেপার জমা দিয়ে আসলাম। তারপরে যে কথাটি আমি বলেছিলাম গণমাধ্যম কর্মী ভাইদেরকে,সেটি হলো বলা যায় এই ১২ দলীয় অথবা ৮ দলীয় জোট হয়েছে। এই জোটের পক্ষ থেকে আমরা নমিনেশন পেপার জমা দিলাম।
এই বলা যায় কথাটির অর্থ আমাদের জোটের শরীক অন্যান্য দলের নেতাকর্মী ভাইয়েরা বুঝতে না পারার কারণে আমার এ কথায় কিছুটা আহত হয়েছেন বলে আমার দৃষ্টি আকৃষ্ট হয়েছে। আমি আমার জোটের সে সকল ভাইদের উদ্দেশ্যে স্পষ্টতই জানাতে চাই যে
আমার এই শব্দটি বলা যায় এর অর্থ ছিলো কেন্দ্র নির্বাচন যে আসন সমঝোতা হয়েছে। তার যতটুকু ধারণা আমার কাছে ছিল, সেই ধারণার প্রেক্ষিতে মূলত আমি এ কথাটি বলেছিলাম। আর সেই ধারণাটি এমন ছিল যে আমরা মনে করি কুষ্টিয়ার ৪টি আসনই জামায়াতে ইসলামী নির্বাচন করার সুযোগ পাবে।
তবে এটি কোন চূড়ান্ত কথা নয়। আমি এটাও পরিষ্কার করতে চেয়েছিলাম যার কারণে বলেছি যে বলা যায়।
আমরা আরও স্পষ্ট করে বলতে চাই।
দেশের বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপটে আধিপত্যবাদী শক্তির মোকাবেলায় দেশপ্রেমিক জনগণকে এবং দেশ প্রেমিক এক সরকার কায়েমের জন্য নির্বাচনী ৮ অথবা ১২ দল জোট হয়েছে। সেই জোটকে অটুট রেখে আমাদের বিজয়ী হয়ে দেশ পরিচালনার জায়গায় যেতে হয়। তাহলে জোটের যে সিদ্ধান্ত হবে, তা আমাদের সবাইকেই মেনে নিতে হবে।
আমি কুষ্টিয়াবাসীসহ আমাদের জোটের সকল বন্ধুদেরকে জানাতে চাই যে জোটের যে সিদ্ধান্ত হবে ইনশাআল্লাহ কুষ্টিয়া নয়। জামায়াতে ইসলামী জোটের সিদ্ধান্ত মেনে নিয়ে নির্বাচন করবে। আমার কথায় শরীক দলের কোন বন্ধু কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, এজন্য আমি দুঃখ প্রকাশ করছি। সাথে সাথে এটাও জানিয়ে রাখতে চায় যে মনে রাখবেন দেশটা সবার উপরে দেশের বর্তমান পরিস্থিতিতে আমি ও আপনারা এমন কোন কথা না বলি যাতে জোটে ফাঁটল ধরতে পারে।

উল্লেখ্য যে,সোমবার জেলা আমীর অধ্যাপক আবুল হাশেম সাংবাদিকদের উদ্দেশ্যে কিছু বক্তব্য রাখলে ইসলামী আন্দোলনের নেতাকর্মীরা রাতেই বিরুপ মন্তব্য করেন এ নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category