• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:০৮ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

জন্ম‌দি‌নে নেতা-কর্মীর ভালোবাসায় সিক্ত হলেন ছাত্রনেতা রাহুল বিশ্বাস

নিজস্ব প্রতিবেদক: / ৪১৪ Time View
Update : বৃহস্পতিবার, ১৮ ডিসেম্বর, ২০২৫

২৪ বছরে পা রাখ‌লেন জাগো তারুণ্য যুব সংগঠনের সভাপতি মোঃ রাহুল বিশ্বাস। ২০০২ সালের ১৮ ডিসেম্বর পৃথিবীর মুখ দেখেন রাহুল বিশ্বাস। অতি অল্প বয়সে এক তরুণ ছাত্রনেতায় পরিণত হয়েছে রাহুল বিশ্বাস। বলাবাহুল্য যে, রাহুলের জনস্থান সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার প্রত্যন্ত গ্রামাঞ্চলে।সেই এলাকার মধ্যে  যেখানে অন্যায় অবিচার জুলুম নিপিড়ন হতো – সেখানেই  রাহুল বিশ্বাস তার নেতৃত্ব একঝাঁক উঠতি বয়সী যুবক/ছাত্রদের নিয়ে প্রতিবাদ গড়ে তুলতেন। এছাড়াও এলাকার বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ও উন্নয়নমূলক কাজে রাহুল বিশ্বাসের বিচক্ষণতা উপস্থিত বুদ্ধিমত্বা ও সাহসী প্রতিবাদী মনোভাব থাকায়, এলাকার মুরুব্বি পর্যায়ের ব্যক্তিরা সর্বসময় সাথে রাখতেন। এভাবেই বেড়ে উঠেন রাহুল বিশ্বাস, আর নিজেকে তৈরি করেন একজন বাঘা তরুণ ছাত্রনেতা হিসেবে। বর্তমানে রাহুল বিশ্বাস জাতীয়ভাবে যুবক ও ছাত্রদের নিয়ে কাজ করতে রাজধানী ঢাকাতে অবস্থান করছেন, এখন জাতীয়ভাবে তার বলিষ্ঠ কন্ঠ এবং নেতৃত্ব দেখা যায় পত্রিকা সহ একাধিক মিডিয়ার পর্দায়। কখনো মিছিলে নেতৃত্ব, কখনো গোলটেবিল বৈঠক, কখনো সামাজিক কর্মকান্ডে নিজেকে নিয়োজিত রেখে অসহায় ব্যক্তিদের আহার জোগানো, আবার কখনো সমাবেশ / আন্দোলন সংগ্রামে রক্ত গরম করা ঝাঁঝালো বক্তব্যে সরকার মহলের বিভিন্ন দূর্নীতি সম্পর্কে গঠনমূলক সমালোচনা। ২৪বছর বয়সে পদার্পণকারী এই তরুণ ছাত্রনেতা রাহুল বিশ্বাস এভাবেই নিজেকে মেলে ধরেছেন জাতির সামনে। আজ তার জন্মতারিখ – দেশের বিভিন্ন শুভাকাঙ্ক্ষীরা তাকে ভার্চুয়াল মাধ্যমে ও মুঠোফোনে জন্মদিনের শুভেচ্ছায় সিক্ত করছেন। আজাদীর কন্ঠ প্রতিবেদকের মাধ্যমে ছাত্রনেতা রাহুল বিশ্বাস বলেন, দুনিয়াতে এসেছি যেদিন সেইদিন আমার জন্মদিন। আল্লাহ তায়ালা দুনিয়ার মুখ দেখিয়ে সুস্থ অবস্থায় এখন পর্যন্ত আমাকে সুস্থ রেখেছেন, এইজন্য আল্লাহ তায়ালার নিকট অসংখ্যবার শুকরিয়া আদায় করি। তবে প্রতিবছর ঘুরে ঘুরে এই ১৮ডিসেম্বর জন্মতারিখ টা আসে-আর হায়াতের জীবন থেকে একটি করে বছর কমতে থাকে। আর আমরা কবরের দিকে একটু করে অগ্রসর হতে থাকি। এইজন্য এভাবে প্রতিটা জন্মতারিখ আসলেই আমার মধ্যে বাহ্যিক আনন্দ থাকলেও আল্লাহ তায়ালার সন্তোষ্টির জন্য এবং কবরের পথের পথিক হিসেবে মাল-ছামান অর্থাৎ নেক আমল গুছাতে গরিব দুঃখী অসহায়দের একটু খাবারের ব্যবস্থা করি, শুভাকাঙ্ক্ষীদের নিকট দোয়া চাই।এবং আল্লাহ তায়ালার নিকট ইবাদতে মশগুল থাকি। সর্বোপরি তরুণ এই ছাত্রনেতা মোঃ রাহুল বিশ্বাস দেশবাসীর নিকট দোয়া ও ভালোবাসা চেয়ে সাক্ষাৎকার সমাপ্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category