• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

চূড়ান্ত পর্যায়ে ১১দলীয় নির্বাচনী ঐক্য‍‍: অপেক্ষার প্রহর গুনছে ‘বাংলাদেশ’

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৩৬ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী, ২০২৬

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রাজপথের মিত্রদের নিয়ে বৃহৎ একটি জোট গঠন করতে যাচ্ছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ‍‍’১১দলীয় নির্বাচনী ঐক‍্য‍‍` নামে এই সমঝোতা জোট নির্বাচনে অংশ নেবে। জোটের অন্যতম শরিক বাংলাদেশ জামায়াতে ইসলামী তুলনামূলক বড় দল হওয়ায় সবথেকে বেশি আসন ছেড়ে দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ জোটের অন্যান্য ১০টি দল। শেষ পর্যন্ত জোটকে টিকিয়ে রাখতে বড় মনের পরিচয় দিলেন ১১দলীয় জোটের প্রধান উদ্যোক্তা ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এই আসন সমঝোতা ও জোটের রূপরেখা নিয়ে দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। সকাল ১১টায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠক শেষ হয় দুপুর তিনটার পর।

বৈঠক শেষে জোটের অন্যতম নেতা ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর মাওলানা মামুনুল হক গণমাধ্যমকে বলেন, “ইসলামী আন্দোলনের নেতাদের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। কিছু কারণে তারা আজকের বৈঠকে উপস্থিত হতে পারেননি। তবে আমরা আশা করছি, আজ রাত আটটায় আসন সমঝোতার বিষয়ে চূড়ান্ত ঘোষণা আসবে।” জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “জোট নিয়ে কোনো সংকট নেই। সবাই অত্যন্ত আশাবাদী এবং আধিপত্যবাদবিরোধী এজেন্ডার ভিত্তিতে আমরা ঐক্যবদ্ধ হয়েছি।”

এদিকে, জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ রাত ৮টায় রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই জোটের আনুষ্ঠানিক ঘোষণা ও আসন সমঝোতার বিস্তারিত প্রকাশ করা হবে। এতে ১১ দলেরই শীর্ষ নেতারা উপস্থিত থাকার কথা রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category