• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

চরমপন্থী সন্ত্রাসী মুন্সী শাহীনের নেতৃত্বে সাংবাদিক রফিকুল্লাহ কালবী’কে হত্যাচেষ্টা: কুষ্টিয়ার সাংবাদিকদের বিক্ষোভ

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৪০৩ Time View
Update : বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫

সাংবাদিক রফিকুল ইসলাম কালবীর উপর অমানুষীক হামলা ও নির্যাতনের প্রতিবাদে কুষ্টিয়া জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ করেছেন সাংবাদিকরা। বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে সাংবাদিকদের এ মানববন্ধন ও সমাবেশ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারক লিপি প্রদান করা হয়।মানববন্ধন ও সমাবেশ কর্মসূচিতে সাংবাদিক ও ছাত্র জনতারাও উপস্থিত ছিলেন।মানববন্ধন ও সমাবেশে সাংবাদিকরা বলেন, এক শ্রেণীর তথাকথিত সাংবাদিকদের কারণেই কুষ্টিয়াতে প্রকৃত সাংবাদিকরা নিরাপত্তাহীনতায় ভুগছে। সাংবাদিকদের মধ্যে দ্বিধাদ্বন্দ্বের কারণেই সাংবাদিকরা প্রশাসনে নিকট থেকে কোন সহযোগিতা পাচ্ছে না। যার ফলে সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনকালে হত্যা ও আহত হলেও প্রশাসন সব সময় রয়েছে নিরব। রফিকুল ইসলাম কালবীকে হত্যার চেষ্টার ঘটনা মামলার আসামীদেরকে গ্রেফতারে পুলিশ প্রশাসনের এখনও তেমন ভুমিকা দেখা যাচ্ছে না। সাংবাদিকদের অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য বের হয়ে আসে, এই মামলার প্রধান আসামী কোন সাংবাদিক নয়, কয়েকবছর সাংবাদিকতার আড়ালে গা ঢাকা দিয়েছেন, মূলত এই মুন্সী শাহীন চরমপন্থী সর্বহারা সংগঠনের সক্রিয় সদস্য সন্ত্রাসী ছিলেন। এরপরে পালিয়ে কাতারে চলে যান। বিদেশ থেকে দেশে এসে প্রশাসনের থেকে বাঁচতে সাংবাদিকতার আশ্রয় নেন মুন্সী শাহীন আহমেদ জুয়েল। এদিকে মানববন্ধনে বক্তারা বলেন, কুষ্টিয়ার পুলিশ প্রশাসনের ব্যর্থতার কারণেই আজ সাংবাদিকদের উপর একের পর এক হামলার ঘটনা ঘটছে। সাংবাদিকরা প্রশাসনের কাছে বিচার চাওয়ার পরও পুলিশ প্রশাসন কখনোই সাংবাদিকদের ন্যায় বিচারের স্বার্থে কোন পদক্ষেপ গ্রহণ করেননি। কুষ্টিয়া মডেল থানার পুলিশ কর্মকর্তারা সন্ত্রাসী সাংবাদিকদের পক্ষ নিয়ে প্রকৃত সাংবাদিকদের ন্যায়বিচার থেকে বঞ্চিত করে চলেছে। বক্তারা বলেন, কুষ্টিয়া মডেল থানা বর্তমানে ফ্যাসিস্ট আওয়ামী লীগের দুর্গে পরিণত হয়েছে। এই পুলিশ প্রশাসন দ্বারা সাংবাদিকরা কখনো ন্যায় বিচার পাবেনা। রফিকুল্লাহ কালবীর উপর হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরাঘুরি করলেও পুলিশ প্রশাসন তাদেরকে গ্রেফতার না করে চোখ বুজে আছেন। এতে করে পুলিশের ভূমিকা নিয়েও সন্দেহ রয়েছে।এদিকে মানববন্ধন ও বিক্ষোভ শেষে জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি প্রদান করেন জেলার সিনিয়র সাংবাদিক ও ছাত্র জনতা।মানববন্ধনে বক্তব্য রাখেন, কালের কন্ঠ পত্রিকার সিনিয়র সাংবাদিক ও কুষ্টিয়া জেলা প্রেসক্লাবের সভাপতি তারিকুল হক তারেক, সেক্রেটারি ও কুষ্টিয়ার দর্পণ এর সম্পাদক মুজিবুল শেখ, বাংলাভিশন চ্যানেলের জেলা প্রতিনিধি হাসান আলী, দেশ টিভির জেলা প্রতিনিধি নাহিদ হাসান তিতাস, আমার বার্তা জেলা প্রতিনিধি ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের কোষাধ্যক্ষ এনামুল হক, দপ্তর সম্পাদক ও শিকল পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহফুজুর রহমান, জামায়াত নেতা আলী মুজাহিদ, ছাত্রনেতা মোস্তাফিজুর রহমান পলাশ, ইমরান, সাংবাদিক শাহ আলম রেজা, ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক সামসুল আলম রুবেল প্রমুখ ।মানববন্ধন ও সমাবেশ শেষে কুষ্টিয়া জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দেওয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category