• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ঘরে ফেরা হলোনা, ঈদযাত্রায় সড়কে প্রাণ গেল মা–ছেলের, হাসপাতালে বাবা

নিজস্ব প্রতিবেদক: / ৩১৯ Time View
Update : শুক্রবার, ২৮ মার্চ, ২০২৫
দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজাদীর কন্ঠ

দুর্ঘটনাস্থলে মানুষের ভিড়। ছবি: আজকের পত্রিকাআজাদীর কন্ঠ ডেস্ক: কুষ্টিয়ার সদর উপজেলায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলে থাকা মা-ছেলে নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন বাবা। তাঁকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ শুক্রবার সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে বাইপাস গোলচত্বরে এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, কুষ্টিয়া শহরের গোশালা রোডের বাসিন্দা আব্দুল কাদের সিদ্দিকীর স্ত্রী ইতি খাতুন (২৮) ও তাঁর ৩ বছরের ছেলে আহনাফ ইব্রাহিম।কুষ্টিয়া চৌড়হাস হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) জয়দেব কুমার আজাদীর কন্ঠ কে এ তথ্য নিশ্চিত করেছেন।এসআই বলেন, বগুড়ার কর্মস্থল থেকে স্ত্রী ও সন্তানকে নিয়ে ঈদের ছুটিতে মোটরসাইকেলে কুষ্টিয়ার বাড়িতে ফিরছিলেন একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরিরত আব্দুল কাদের (৩৮)। সকাল ১০টার দিকে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের বাইপাস এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটিকে পেছন থেকে একটি দ্রুতগতির ট্রাক ধাক্কা দেয়। এতে রাস্তায় ছিটকে পড়ে মা-ছেলে ঘটনাস্থলেই নিহত হন। স্থানীয়রা বাবাকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। হাইওয়ে থানার এই এসআই বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। তবে ট্রাকটি জব্দ করা যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category