• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কুষ্টিয়ায় সর্বস্তরের সাংবাদিকদের মানববন্ধন

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৮০ Time View
Update : শনিবার, ৯ আগস্ট, ২০২৫

গাজীপুরের চান্দনা চৌরাস্তায় কুপিয়ে নৃশংসভাবে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন করেছে সাংবাদিকরা। আজ (শনিবার (৯ আগস্ট) বেলা সাড়ে ১১টায় কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে অংশ নেন জেলায় কর্মরত সাংবাদিকরা।ঘণ্টাব্যাপী চলা মানববন্ধনে বক্তারা বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডের সঙ্গে যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেয়া হোক। এছাড়াও পরিবারের পাশে দাঁড়ানোর দাবি করা হয়। সাংবাদিক সাগর-রুনি দম্পতিসহ সকল সাংবাদিক হত্যাকাণ্ডের বিচার করতে হবে। গণমাধ্যমকর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হলে রাষ্ট্র দায়ী থাকবে বলে মন্তব্য করেন সাংবাদিক নেতারা।এসময় বক্তারা আরও বলেন, সাংবাদিকদের ওপর হামলা, মামলা, নির্যাতন ও হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করতে হবে। একই সঙ্গে আগামীতে যেন সাংবাদিকরা নির্ভয়ে কাজ করতে পারে সে পরিবেশ নিশ্চিত করারও দাবি করা হয়। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলেও মানববন্ধন থেকে হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতাকর্মীরা।এর আগে বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টায় গাজীপুরের চান্দনা চৌরাস্তায় এক নারীর সঙ্গে বিবাদে জড়ায় কয়েকজন দুর্বৃত্ত। সে ঘটনা মোবাইলে ভিডিও করেন সাংবাদিক তুহিন। এরপর দুর্বৃত্তরা তুহিনকে ধাওয়া দেয়। একপর্যায়ে চান্দনা চৌরাস্তার মসজিদ মার্কেটের সামনে একটি দোকানের কাছে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নৃশংসভাবে তুহিনকে হত্যা করা হয়।এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় মামলা দায়ের করলে এখন পর্যন্ত সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন প্রতিদিনের কাগজের গাজীপুর জেলা প্রতিনিধি ও একই এলাকায় ২০০৫ সাল থেকে তিনি বসবাস করে আসছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category