• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

গণঅভ্যুত্থান দিবসে ইসলামি আন্দোলন কুষ্টিয়ার ৭টি থানায় একযোগে গণ মিছিল ও সমাবেশ

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩০৫ Time View
Update : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫

জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার ৭টি থানায় একযোগে অনুষ্ঠিত হলো সমাবেশ ও গণ মিছিল। এছাড়াও ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন, কুষ্টিয়া জেলা প্রশাসক আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে।

সকল অনুষ্ঠান শেষে শহীদদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় সংক্ষিপ্ত পরিসরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সেই সাথে জুলাই অভ্যুত্থানে অংশগ্রহণকারী সকল ছাত্র-জনতা কে পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন বার্তা পৌঁছে দেওয়া হয়।

এসময় ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার ৭টি থানায় আনন্দ মিছিলে অংশগ্রহণকারী বক্তারা বলেন, স্বৈরাচার ও ফ্যাসিবাদী শেখ হাসিনা সরকার দীর্ঘদিন ধরে দেশকে দুঃশাসন, জুলুম ও ভোটহীনতার রাজত্বে নিমজ্জিত করে রেখেছিলো। তার নির্যাতন নিপীড়ন থেকে এদেশের গরিব মেহনতি মানুষ থেকে শুরু করে আলেম-ওলামারাও রক্ষা পায়নি। জুলাই-আগস্ট গণ অভ্যুত্থানের মাধ্যমে এদেশের ছাত্র-জনতা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পতন ঘটিয়েছে। নতুনভাবে বাংলাদেশে স্বৈরাচার মুক্ত হয়েছে।

তিনি আরও বলেন, সরকার পতনের পর মানুষ যখন একটু স্বস্তি আশা করেছিলে, তখনই আরেকটি চাঁদাবাজ, দুর্নীতিবাজ, লুটেরা গোষ্ঠী নতুন রূপে আবির্ভূত হয়েছে। তারাও আবার নতুন করে সাধারণ মানুষকে জিম্মি করে লুটপাটে নেমেছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, কেউ যদি শেখ হাসিনার মতো অন্যায়কারী, গণবিরোধী, ফ্যাসিস্ট আচরণ করতে চায়, তাহলে তাদের বিরুদ্ধেও রাজপথে প্রতিবাদ গড়ে তোলা হবে। তাদেরও ছাড় দেওয়া হবে না। ইসলামি আন্দোলন বাংলাদেশ বরাবরই অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামী ভূমিকা পালন করে আসছে। দলটি কখনো কোনো সরকারের পদলেহন করেনি। বরং সত্য ও ইনসাফের কথা বলেই রাজনীতি করেছে। ফ্যাসিবাদের বিরুদ্ধে দেশে যখন কেউ সাহস করে উচ্চকণ্ঠে কথা বলেনি, তখনও ইসলামি আন্দোলন বাংলাদেশ রাজপথে ছিল, এখনও আছে, ইনশাআল্লাহ ভবিষ্যতেও থাকবে। ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী মানুষদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বক্তারা আরও বলেন, ইসলামি আন্দোলন শুধু রাজনৈতিক দল নয়, এটা একটি আদর্শিক সংগ্রাম, যা জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং ইসলামি সমাজব্যবস্থা কায়েমের জন্য অবিরাম কাজ করে যাচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category