ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি সংখ্যাগরিষ্ঠতায় নির্বাচিত হয়ে সরকার গঠন করেছে। আর এরই মধ্য দিয়েই স্থানীয় নির্বাচন নিয়ে রাজনৈতিক মহলে চলছে ব্যাপক আলোচনা। উপজেলা ও পৌরসভা নির্বাচনে কে হচ্ছে কোন দলের প্রার্থী এ নিয়ে শহরঅঞ্চল ও গ্রাম অঞ্চলে চলছে রাজনৈতিক বিশ্লেষণ। এরই মধ্যে কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার খোকসা পৌরসভা নির্বাচনে মেয়র পদে নির্বাচন করার ঘোষণা দিলেন খোকসা পৌর ছাত্রদলের সাবেক সভাপতি ও খোকসা পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রবিন রায়হান জসিম। তিনি স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে এক মত বিনিময় কালে এ ঘোষণা দেন।
উল্লেখ্য, রবিন রায়হান জসিম দীর্ঘদিন জাতীয়তাবাদী রাজনীতির সঙ্গে জড়িত এবং ছাত্রদলের সভাপতি থাকাকালীন খোকসা সরকারি কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে দুর্নীতির বিরুদ্ধে তিনি আন্দোলন সংগ্রাম গড়ে তুলেছিল। বর্তমান সময়ে রাজনীতিবিদদের নামে আকাশ সমান অভিযোগ থাকলেও তার নামে এখনো কোনো অভিযোগ নেই বলে জানা যায়। এবং শিক্ষা,সমাজসেবা, মাদকমুক্ত এলাকা গড়ার লক্ষ্যে তিনি নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।
এ বিষয়ে রবিন রায়হান জসিম বলেন, আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে রাজনীতি করি। বর্তমান সুযোগ্য প্রধানমন্ত্রী তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের দিক-নির্দেশনা মেনে ও আমাদের রাজনৈতিক অভিভাবক, খোকসার কৃতি সন্তান,সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেহেদী আহমেদ রুমি’র পরিচ্ছন্ন রাজনৈতিক মতাদর্শে সাধারণ মানুষের পাশে আছি এবং খেটে খাওয়া মানুষের জন্য কিছু করতে চাই। আর এজন্যই মেয়র পদে নির্বাচন করতে চাই। আগে অনেকেই বড় বড় প্রতিশ্রুতি সাধারণ জনগণকে দিয়েছে। কিন্তু আমি সাধারণ জনগণকে কোন মিথ্যা প্রতিশ্রুতি দিব না।আমি কথায় বিশ্বাসী নয়, কাজে বিশ্বাসী আমি আমার পৌরবাসীর জন্য কাজ করে দেখাতে চাই। এবং খোকসা পৌরসভা কে বসবাসের যোগ্য হিসেবে গড়ে তুলতে চাই, মডেল পৌরসভা তে রূপান্তরিত করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা থাকবে যদি জনগণ আমাকে সুযোগ দেয়।