• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের ঈদ সামগ্রী বিতরণ

সম্পাদকীয় ডেস্ক / ৩০৭ Time View
Update : বুধবার, ৪ জুন, ২০২৫
কুষ্টিয়া সদরের পৌর ১৮নং ওয়ার্ড শাখা

আজাদীর কন্ঠ ডেস্ক:

কুষ্টিয়ায় ইসলামি আন্দোলন বাংলাদেশের আয়োজনে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া সদর উপজেলার পৌর ১৮নং ওয়ার্ড শাখার আয়োজনে সংগঠনেট ওয়ার্ড শাখা উদিবাড়ী এলাকায় এ ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সহস্রাধিক গরিব ও অসহায় পরিবারের মাঝে সাত প্রকারের উপকরণ একত্রিত করে প্যাকেজিং করে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সিনিয়র সহ-সভাপতি ডাক্তার মাওলানা দেওয়ান আব্দুল খালেক বলেন,যাকাতভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে ভারসাম্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব। প্রচলিত পুঁজিবাদী অর্থব্যবস্থা মানুষকে মুক্তি দিতে পারেনি। পুঁজিবাদী অর্থ ব্যবস্থা গরিব ও অসহায়দের আরও নিঃস্ব করেছে এবং ধনীদের আর ধনী করে সমাজে চরম বৈষম্য সৃষ্টি করেছে।তিনি বলেন, একশ্রেণির মানুষ আঙ্গুল ফুলে বটগাঠে পরিণত হয়েছে, আর অন্যদিকে গরিব ও অসহায় মানুষ খোলা আকাশের নিচে, বস্তি ও ঝুপড়িতে মানবেতর জীবন যাপন করছে। এজন্য ইসলামী অর্থনৈতিক ব্যবস্থা প্রতিষ্ঠা করতে হবে। ইসলামি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলেই অর্থনৈতিক মন্দা দুর হবে,সাধারণ জনগণের অভাব ঘুচবে চিরকালের জন্য। এজন্য নেতা নয় নীতির পরিবর্তন জরুরী। এছাড়াও অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া পৌর ১৮নং ওয়ার্ড সেক্রেটারি হাফেজ মাওলানা দেওয়ান রোকনুজ্জামান এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি আলহাজ্ব আনিসুর রহমান কাবিল, ইসলামি আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নির্বাহী সদস্য দেওয়ান হাবিবুল বাশার। আরও উপস্থিত ছিলেন পৌর ১৮ নং ওয়ার্ড
সভাপতি আলহাজ্ব আরিফুল ইসলাম,সহ-সভাপতি দেওয়ান আব্দুল মান্নান,সহ-সভাপতি আব্দুল হালিম পান্না,জয়েন্ট সেক্রেটারি নুরুদ্দিন নয়ন,সাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান মিন্টু, স্বাস্থ্য ও পরিবেশ বিষয়ক সম্পাদক ডক্টর লিটন শেখ সহ সংগঠনের থানা শাখার নেতারা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category