• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়া সদর আশ্রয়ন প্রকল্পে বিপুল ভোটে সভাপতি নির্বাচিত হলেন সমশের আলী 

হাফিজুর রহমান জীবন / ৪০৩ Time View
Update : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে কুষ্টিয়া সদর আশ্রয়ন প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ এর সভাপতি নির্বাচিত হলেন, মোহাম্মদ সমশের আলী। কুষ্টিয়া জেলার সদর উপজেলাধীন কুষ্টিয়া সদর আশ্রয়ন প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিঃ এর ব্যাবস্থাপনা কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার ২৭/০৮/২০২৫ তারিখে বিশেষ সাধারণ সভার মাধ্যমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। এসময় নির্বাচন কমিটি কতৃক তফসিল ঘোষণা মোতাবেক মনোয়নপত্র প্রত্যাহারের তারিখে নির্বাচনযোগ্য ০৯টি সম্পাদকীয় পদে ও ০৬টি সদস্য পদে মাত্র ০১জন করে প্রার্থী থাকায়, নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক তাদের বিগত ০৫/০৮/২০২৫ তারিখে সমবায় সমিতির বিধিমালা, ২০২৪ এর ৩২/১ বিধি মোতাবেক বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত ঘোষণা করা হয়। অপরদিকে সভাপতি, সহ-সভাপতি ও সম্পাদক পদে একাধিক প্রার্থী থাকায় তাদের মধ্যে বুধবার সরাসরি ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এদিকে উক্ত সভায় নির্বাচন কমিটির সিদ্ধান্ত মোতাবেক কুষ্টিয়া সদর আশ্রয় সমব্যায় সমিতি লিমিটেড এর ব্যাবস্থাপনা কমিটির নির্বাচনের চূড়ান্ত ফলাফল সকলের সামনে ঘোষণা করা হয়।

এসময় চেয়ার প্রতিকে নির্বাচন করে ২৫১ ভোট পেয়ে বিপুল ভোটে সভাপতি পদে নির্বাচিত হোন মোহাম্মদ সমশের আলী। সর্বোপরি সমর্থকদের উল্লাসের মধ্য দিয়ে বরণ করতে নবনির্বাচিত সভাপতি সমশের আলী কে ফুল দিয়ে শুভেচ্ছা জানান ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ হাসান রেজভী, সিনিয়র সহ-সভাপতি আবু হাসান, যুগ্ন সাধারন সম্পাদক রিংকু ফেরদৌস সহ অনান্য নেতৃবৃন্দ। নবনির্বাচিত সমশের আলী বলেন, আমাকে ভালোবাসে নির্বাচিত করেছেন আপানারা, আমি আপনাদের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করে, আল্লাহ তায়ালার নিকট শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আমি সমশের আলী সর্বদা সচেষ্ট থাকবো জনগণের কল্যাণে কাজ করার।সর্বসময় কুষ্টিয়া সদর আশ্রয়ন প্রকল্প বহুমুখী সমবায় সমিতি লিমিটেড এর উন্নতি এবং জনগণের কল্যাণে আমি নিজেকে উৎসর্গ করবো।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category