• সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়া পৌরসভায় বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে পরিচ্ছন্নতা কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: / ২৮৯ Time View
Update : রবিবার, ১৩ জুলাই, ২০২৫

কুষ্টিয়া পৌরসভার প্রবেশদ্বারে পঁচা গন্ধযুক্ত ময়লা ফেলে বেতন-ভাতা বৃদ্ধিসহ তিন দফা দাবিতে বিক্ষোভ করেছেন পরিচ্ছন্নতার দায়িত্বে থাকা কর্মীরা। এছাড়াও দাবি আদায় না হপয়া পর্যন্ত কর্মবিরতি পালন করেছেন কুষ্টিয়া পৌরসভার পরিচ্ছন্নতা কর্মীরা। রবিবার (১৩ জুলাই) সকালে এ কর্মবিরতি পালন করেন তারা। এসময় দাবি আদায়ে বিভিন্ন স্লোগান দেন তারা।
পরিচ্ছন্নতাকর্মীরা জানান, কুষ্টিয়া পৌরসভায় প্রায় ৪৮০ জন পরিচ্ছন্নতাকর্মী কাজ করেন। আন্দোলনকারীরা বলেন, একজন দিনমজুর দিন হাজিরা ৫শ টাকা পেলেও আমরা ময়লা আবর্জনার কাজ করে হাজিরা পায় ২৭৫ টাকা। তাই বাধ্য হয়ে তিন দফা দাবি আদায়ে পৌরসভার গেটে ময়লা ফেলে প্রতিবাদ ও কর্মবিরতি পালন করছি। এর আগে এসব দাবি বাস্তবায়নে পৌর কর্তৃপক্ষ আশ্বাস দিলেও তা বাস্তবায়ন করেনি বলে জানা গেছে।  
প্রসঙ্গত, কুষ্টিয়া পৌরসভার মেয়র পদ শূন্য থাকায় প্রশাসক হিসেবে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মিজানুর রহমান দায়িত্ব পালন করছেন।পৌর নাগরিকদের অনেকেরই অভিযোগ প্রশাসকের মূল দায়িত্বের বাইরে অতিরিক্ত দায়িত্ব পালনের কারণে পৌর নাগরিকরা নানা ধরনের সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশেষ করে পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, পানি সরবরাহ, সড়ক মেরামতসহ দৈনন্দিন নাগরিক সেবায় স্থবিরতা দেখা দিয়েছে।
এ ব্যাপারে কুষ্টিয়া পৌরসভার প্রশাসকের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো: মিজানুর রহমান জানান, সরকারি নিয়ম অনুযায়ী তাদেরকে ভাতা প্রদান করা হচ্ছে। এরপরেও তারা কোন প্রকার আলাপ-আলোচনা ছাড়াই এ কর্মসূচি পালন করছেন। আমরা তাদের সাথে আলাপ আলোচনার মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category