• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৬ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়া কারাগারে হাজতির কার্ডিয়াক অ্যারেস্ট, হাসপাতালে মৃত্যু

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৪২ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কুষ্টিয়া জেলা কারাগারে শফিকুল ইসলাম (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। মাদকের মামলায় গত ৯ আগস্ট থেকে কারাগারে ছিলেন তিনি।

রবিবার (১৮ আগস্ট) বিকেলে বুকে ব্যথা অনুভব করলে শফিকুলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম এ তথ্য নিশ্চিত করেছেন। শফিকুল ইসলাম কুষ্টিয়ার খোকসা উপজেলার বামনপাড়া এলাকার ওহেদ শেখের ছেলে।

জেলা কারাগার সূত্রে জানা গেছে, শফিকুল ইসলামের বুকে ব্যথা অনুভব হলে রবিবার সন্ধ্যার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে তার মৃত্য হয়।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) হোসেন ইমাম জানিয়েছেন, শফিকুল ইসলামের কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল। এর চিকিৎসার ব্যবস্থা কারাগারে নেই। জেনারেল হাসপাতালে নিয়ে আসার কিছুক্ষণ পড়েই ওই হাজতির মৃত্যু হয়েছে।

জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম জানিয়েছেন, হাজতি শফিকুল ইসলাম মাদকাসক্ত ছিলেন। ১ হাজার পিস ইয়াবাসহ তাকে পুলিশ গ্রেপ্তার করেছিল। ময়নাতদন্তের জন্য শফিকুলের মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category