• সোমবার, ১১ মে ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় সাংবাদিক নেতা আনিসুজ্জামান ডাবলুর জন্মদিন উদযাপন

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৫৫ Time View
Update : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬

কুষ্টিয়া থেকে প্রকাশিত জনপ্রিয় দৈনিক ‘আন্দোলনের বাজার’ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং বিশিষ্ট সাংবাদিক নেতা জনাব আনিসুজ্জামান ডাবলু-র জন্মদিন অত্যন্ত আনন্দঘন পরিবেশে উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের ক্যাফে বাজার ক্যাফেটেরিয়ায় (Cafe Bazar Cafeteria) এক ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে তাঁর জন্মদিনের কেক কাটা হয়।

অনুষ্ঠানে ক্যাফে বাজার ক্যাফেটেরিয়া কর্তৃপক্ষের বিশেষ আয়োজনে উপস্থিত ছিলেন কুষ্টিয়ার প্রথিতযশা সাংবাদিক ও সংবাদপত্রের অভিভাবকগণ। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক ইস্পাত পত্রিকার সম্পাদক ওয়াসিফ বারী চৌধুরী এবং দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার জনাব শিবলু।

কেক কাটার সময় উপস্থিত সকলে প্রিয় এই সাংবাদিক নেতাকে ফুলেল শুভেচ্ছা ও ভালোবাসায় সিক্ত করেন। আনিসুজ্জামান ডাবলু কুষ্টিয়ার সাংবাদিকতা জগতের এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দীর্ঘ সময় ধরে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা এবং সাংবাদিকদের অধিকার আদায়ে বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আসছেন। বর্তমানে তিনি দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার সুযোগ্য সম্পাদনার পাশাপাশি চ্যানেল আই-এর কুষ্টিয়া প্রতিনিধি হিসেবে কর্মরত আছেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৈনিক আন্দোলনের বাজার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক মনজুর এহসান চৌধুরীর প্রদর্শিত পথ ও আদর্শ অনুসরণ করে আনিসুজ্জামান ডাবলু পত্রিকাটিকে আজ এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। কুষ্টিয়ায় আধুনিক সাংবাদিকতা ও সৃজনশীল মেধা বিকাশে তাঁর বলিষ্ঠ ভূমিকা আগামী প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

জন্মদিন উপলক্ষে আনিসুজ্জামান ডাবলু উপস্থিত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, মনজুর এহসান চৌধুরী রেখে গেছেন, সেই পথেই আমি আন্দোলনের বাজারকে এগিয়ে নিতে চাই।” একইসাথে তিনি আগামী দিনগুলোতেও সত্যের পথে থেকে মানুষের সেবায় নিয়োজিত থাকার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category