পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের অংশ হিসেবে কুষ্টিয়ায় লঙ্কা বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে ফলজ বৃক্ষের চারা বিতরনের কর্মসূচির আয়োজন করে লংকাবাংলা ফাউন্ডেশন আজ ১৪ই অক্টোবর কুষ্টিয়া কুমারখালী উপজেলার লালন লোকসাহিত্য কেন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও লালন মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে শিক্ষার্থীদের মাঝে মোট ৬০০টি বিভিন্ন প্রজাতির ফলজ গাছের চারা বিতরণ করা হয়। লংকাবাংলা ফাউন্ডেশন দীর্ঘদিন ধরে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ ও সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এ ফাউন্ডেশন বিশ্বাস করে, এ ধরনের উদ্যোগ প্রকৃতির ভারসাম্য রক্ষা, প্রাণীকুলের আশ্রয়স্থল সৃষ্টি, মাটির উর্বরতা বৃদ্ধি এবং পরিবেশ দূষণ রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লংকা বাংলার কুষ্টিয়া শাখার ব্রাঞ্চ ম্যানেজার জনাব মোঃ নাসির উদ্দিন, সিনিয়র অফিসার মোঃ শাফায়েত হোসেন সহ অন্যান্য কর্মকর্তা এবং উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ ও সহকারী শিক্ষকগণ সহ কুষ্টিয়া ব্রাঞ্চে অন্যান্য অফিসার বৃন্দ উপস্থিত ছিলেন।কর্মসূচিতে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে পরিবেশবান্ধব এই উদ্যোগের প্রশংসা করেন।