কুষ্টিয়া জেলার সদর উপজেলার হাটশ হরিপুর ইউনিয়নের ফরাজীপাড়ায় অবস্থিত একটি সুনামধন্য দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান মারকাজুল উলূম মাদ্রাসা। প্রতিষ্ঠানটি এবছর নুরানী বিভাগে কৃতিত্বের সাক্ষ্যর রেখে সুনাম বয়ে এনেছে। মাদ্রাসাটির সিনিয়র শিক্ষক হাফেজ মাওলানা হেলাল মাহমুদ বলেন, অত্র মাদ্রাসার নুরানী বিভাগ থেকে চট্রগ্রাম নুরানী তালিমুল কুরআন বোর্ডে সর্বমোট ১৪জন পরিক্ষা দিয়েছে, এরমধ্যে ৪জন টপ টুয়েন্টি তালিকায় গিয়েছে। সারা বাংলাদেশের মধ্যে ৫, ১৫ ও ১৮ নম্বর সিরিয়ালে এসেছে শিক্ষার্থীরা। এছাড়াও এ-প্লাস পেয়ে উত্তীর্ণ হয়েছে আরও ৭জন। আর বাকি কয়জন শুধু “এ” পেয়ে অংশগ্রহণকারী সকলেই কৃতিত্বের সাক্ষ্যর রেখে মাদ্রাসাটির মুখ উজ্জ্বল করেছেন। শিক্ষার আলো ছড়িয়ে দেশ গঠনের প্রত্যয়ে, প্রতি বছরের ন্যায় এবছরও ‘নূরানী ছাত্র কল্যাণ ফাউন্ডেশন’ কুষ্টিয়া জেলা আয়োজন করলো কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। (১৫/০১/২০২৬) বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়ায় এই মহতী আয়োজন সম্পন্ন হয়। এসময় ‘নূরানী তালিমুল কুরআন বোর্ড’ চট্টগ্রামের কেন্দ্রীয় সনদ পরীক্ষা-২০২৫-এ কুষ্টিয়া জেলার মেধাস্থান অধিকারী ও এ-প্লাস প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়। এসময় বর্ণাঢ্য সংবর্ধনায় সংবর্ধিত হয় কুষ্টিয়ার হাটশ হরিপুর ইউনিয়নের ফরাজীপাড়া এলাকার মারকাজুল উলূম মাদ্রাসার নুরানী বিভাগ থেকে উত্তীর্ণ শিক্ষার্থীবৃন্দ। অনুষ্ঠানে আগত আমন্ত্রিত উলামায়ে কেরামগণ সংবর্ধনা দেওয়ার সময় অত্র মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য দোয়া করেন।