• সোমবার, ১১ মে ২০২৬, ১০:৩৩ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় নিজ বাড়িতে ভ্যানচালক খুন

Reporter Name / ২৫৮ Time View
Update : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫

কু‌ষ্টিয়া প্রতি‌নি‌ধি

কুষ্টিয়া সদর উপ‌জেলার শান্তিডাঙ্গা গ্রামে নিজের বসতঘরের বারান্দায় মোশারফ হোসেন মুসা (৫৫) নামের এক ভ্যানচালককে কুপিয়ে হত‌্যা ক‌রে‌ছে দুর্বৃত্তরা।

রবিবার (১৯ অক্টোবর) সকালে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে কুষ্টিয়া জেনা‌রেল হাসপাতা‌লের মর্গে পাঠনো হয়েছে।

নিহত মোশারফ হোসেন মুসা একই এলাকার মৃত আকবর মন্ডলের ছেলে। তিনি পেশায় ভ‌্যানচালক ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার দিবাগত রা‌তের কোন এক সময় দুর্বৃত্তরা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। ভোরে প‌রিবা‌রের লোকজন বাইরে বে‌র হ‌য়ে মুসার রক্তাক্ত মরদেহ দেখ‌তে পায়। তার বু‌কে ধারালো অস্ত্রের আঘাতের একাধিক চিহ্ন পাওয়া গেছে।

নিহত ব্যক্তির মে‌য়ে শিখা বলেন, ‘ভ্যান চুরির জন্য আমার বাবাকে কখনও এমন নির্মমভাবে হত্যা করতে পারে না। পূর্বশত্রুতার জেরে তাকে হত্যা করা হয়েছে।’ তিনি এই হত্যাকাণ্ডের সঙ্গে জ‌ড়িত‌দের স‌র্বোচ্চ শা‌স্তির দা‌বি জানান।

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মেহেদি হাসান বলেন, ‌নিহত ব‌্যক্তির বু‌কে হাঁসুয়া-জাতীয় ধারা‌লো কিছু দি‌য়ে আঘাত করা হ‌য়ে‌ছে। শুধু ভ‌্যান চু‌রির জন‌্য এমন নির্মম হত্যাকাণ্ড না-ও হতে পারে।

ওসি আরও বলেন, বিষয়‌টি নি‌য়ে পু‌লিশ কাজ কর‌ছে। দ্রুত অপরাধীদের গ্রেফতার করা হ‌বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category