• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় জামায়াত নেতা শেখ সাইদুল ইসলামের সন্ধান দাবিতে সংবাদ সম্মেলন

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৫৬ Time View
Update : মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫

বাংলাদেশ মাজলিসুল মুফাসসিরিন কুষ্টিয়া জেলা শাখার অর্থ সম্পাদক ও বাংলাদেশ জামায়াতে ইসলাম মনোনীত খোকসা উপজেলার জয়ন্তীহাজরা ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী, ইসলামীক সুবক্তা শেখ সাইদুল ইসলাম সাঈদ নিখোঁজ রয়েছেন। তার সন্ধান চেয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) কুষ্টিয়া শহরের কোর্টপাড়াস্থ কুষ্টিয়া শহর জামায়াতের স্থানীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন তার পরিবার। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন নিখোঁজ শেখ সাইদুল ইসলামের স্ত্রী সাদিয়া ইসলাম। তিনি জানান, গত রবিবার (১৯ অক্টোবর) সকাল ৮টার দিকে শেখ সাইদুল ইসলাম ট্রেনযোগে কুষ্টিয়ার খোকসা থেকে জয়পুরহাটের উদ্দেশ্যে রওনা দেন। তিনি সেখানে একটি ধর্মীয় তাফসির মাহফিলে অংশগ্রহণ করেন এবং মাহফিল শেষে রাত ১০টার দিকে জয়পুরহাট থেকে ফেরার উদ্দেশ্যে ট্রেনে ওঠেন। সাদিয়া ইসলাম জানান, রাত প্রায় ১টা ২৫ মিনিটের দিকে ভেড়ামারা পৌঁছালে আমার সাথে তার শেষ কথা হয়। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। আমরা আত্মীয়-স্বজনসহ সর্বত্র খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। ঘটনার পরদিন শেখ সাইদুল ইসলামের পরিবার খোকসা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। যার নম্বর ৮১২। পরিবারের পক্ষ থেকে তারা খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবং কুষ্টিয়া পুলিশ সুপারের সঙ্গে যোগাযোগ করেছেন। পুলিশ প্রশাসন তাদের বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আশ্বাস দিয়েছে বলে জানান সাদিয়া ইসলাম। তিনি প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল মহলের প্রতি আবেদন জানিয়ে বলেন, “আমার স্বামীকে দ্রুত উদ্ধার করে আমাদের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে শেখ সাইদুল ইসলামের পরিবারের সদস্যরা ও তার তিন সন্তান উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category