বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়ার খোকসা উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৩ আগষ্ট) দুপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) খোকসা উপজেলা শাখার আয়োজনে খোকসা জানিপুর সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।খোকসা উপজেলা বিএনপির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির আহবায়ক মোঃ কুতুব উদ্দিন আহম্মেদ এবং প্রধান বক্তা ছিলেন, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু।উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ মুহঃ আনিস-উজ-জামানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব ইঞ্জিনিয়ার জাকির হোসেন সরকার, যুগ্ন আহবায়ক শেখ সাদী, খোকসা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আমজাদ আলী, পৌর বিএনপির সভাপতি এ.জেড.জি রশিদ রেজা বাজু, সাধারণ সম্পাদক এস.এম মোস্তফা শরীফসহ জেলা, উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড বিএনপি, ছাত্র দল, যুব দল, কৃষক দল, মহিলা দল, শ্রমিক দল ও সেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ। সম্মেলনে বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন খানকে সভাপতি এবং অধ্যক্ষ মুহঃ আনিস-উজ-জামানকে সাধারণ সম্পাদক করে আগামী দু’বছরের জন্য খোকসা উপজেলা বিএনপির কমিটি ঘোষণা করা হয়।