• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় আপ বাংলাদেশের দিনব্যাপী গণসংযোগ ও মতবিনিময় সভা

রফিকুল্লাহ্ কালবী / ৪১৭ Time View
Update : রবিবার, ২০ জুলাই, ২০২৫

ইউনাইটেড পিপলস বাংলাদেশ (আপ বাংলাদেশ) কুষ্টিয়াতে গণসংযোগ ও মতবিনিময় সভা করেছে। ২০/০৭/২০২৫ ইং: রবিবার দিনব্যাপী এই কর্মসূচী পালিত হয়। সংগঠনটির প্রধান সমন্বয়কারী ‘রাফে সালমান রিফাত’ ও অন্যতম সংগঠক দ্বীন ইসলামের উপস্থিতিতে কুষ্টিয়ার বিপুল সংখ্যক নেতৃবৃন্দ কর্মসূচীতে অংশগ্রহণ করেন।

(২৪ এর গণঅভ্যুত্থান পরবর্তী নতুন রাজনৈতিক দল)

সকাল ১০টায় কুষ্টিয়ার চৌড়হাস মোড় থেকে নেতাকর্মীরা মোটরসাইকেল ও মাইক্রোবহর নিয়ে কুমারখালীর কয়া ইউনিয়নে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করতে যান। সেখান থেকে তারা যান হাটশ হরিপুর গোরস্থানে এবং সেখানে জুলাই বিপ্লবের তিন শহীদের কবর জিয়ারত করেন। উভয় কবর জিয়ারতে নবগঠিত রাজনৈতিক দল আপ বাংলাদেশের প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত নিজে মোনাজাত পরিচালনা করেন। পরে শহরের এনএস রোড ও চৌড়হাস মোড় এলাকার ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচী পালন করেন। এসময় জনগণের মাঝে আপ বাংলাদেশের লক্ষ্য উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বিকেল চারটায় কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমির তৃতীয় তলার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় মতবিনিময় সভা। এসময় কুষ্টিয়ায় জুলাই বিপ্লবে যারা আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন সেইসব বীর সেনানী ও ভুক্তভোগী পরিবারগণ তাদের স্মৃতিচারণ করেন। স্মৃতিচারণ করা কালে উপস্থিত নেতৃবৃন্দের চোখ ছলছল করতে দেখা যায়। আহত ও পঙ্গু জুলাই যোদ্ধারা অতিসত্বর ‘জুলাই ঘোষণাপত্র’ ঘোষণা করার জোর দাবি জানান। সংগঠনটির অন্যতম কেন্দ্রীয় সংগঠক সুলতান মারুফ তালহা’র সভাপতিত্বে বক্তৃতা করেন জুলাই রেভুলুশনারি এ্যালায়েন্সের আহ্বায়ক হাফিজ আল মাসুম। তায়েফ হাসানের উপস্থাপনায় আরও বক্তব্য রাখেন আব্দুর রহমান, শাহিন রিকু, কেন্দ্রীয় নেতা দ্বীন ইসলাম ও কেন্দ্রীয় সমন্বয়কারী ‘রাফে সালমান রিফাত’। উল্লেখ্য যে, ‘রাফে সালমান রিফাত’ ছিলেন জুলাই বিপ্লবের ৯ দফা প্রণয়নের অন্যতম কারিগর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category