পবিত্র মাহে রমজানকে সামনে রেখে কুষ্টিয়া জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও ট্রাফিক ব্যবস্থাপনা সুসংহত করার লক্ষ্যে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গত ২২ ফেব্রুয়ারি সকাল ১১টায় পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা আয়োজন করা হয়। এতে জেলার রাজনৈতিক, ব্যবসায়িক ও পরিবহন নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কুষ্টিয়া-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মুফতি আমির হামজা এমপি।
সভায় সভাপতিত্ব করেন, কুষ্টিয়া জেলার সম্মানিত পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দিন, পিপিএম (বার)।
সভা শুরুর আগে পুলিশ সুপার পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে বলেন, রমজান মাসে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে রাখতে সকলের আন্তরিক সহযোগিতা অত্যন্ত প্রয়োজন।
প্রধান অতিথি মুফতি আমির হামজা এমপি কুষ্টিয়ার আইন-শৃঙ্খলা আরও কঠোর ও দৃঢ়তার সঙ্গে প্রয়োগের ওপর গুরুত্বারোপ করেন এবং শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব শিকদার মোঃ হাসান ইমাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জনাব ফয়সাল মাহমুদসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
সভায় রমজান মাসে বাজার নিয়ন্ত্রণ, যানজট নিরসন ও নিরাপত্তা জোরদারে সমন্বিত উদ্যোগ গ্রহণের বিষয়ে গঠনমূলক আলোচনা হয়।