• সোমবার, ১১ মে ২০২৬, ০৯:৩৯ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় অবৈধভাবে বালু উত্তোলন, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩২৪ Time View
Update : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীর কয়া, শিলাইদহ, মাজগ্রাম, কল্যাণপুর ও আশাপাশের পদ্মা নদী থেকে প্রতিদিন লাখ লাখ টাকার মোটা বালু লুটের অভিযোগ উঠেছে একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। ফলে একদিকে হুমকিতে পড়েছে পরিবেশ। অন্যদিকে রাজস্ব হারাচ্ছে সরকার। এতে ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।দুপুরে সরেজমিন গিয়ে দেখা যায়, শিলাইদহ ইউনিয়নের কল্যাণপুর ও মাজগ্রাম এলাকায় পদ্মা নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু তুলে বলগেট ভরাট করছেন কয়েক জন শ্রমিক। খবর পেয়ে সেখানে অভিযান চালায় প্রশাসন। অভিযানে ৬জনকে আটক করা হয়। পরে বাংলাদেশ পরিবেশ ও সংরক্ষণে আইনে তাদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে মোট এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার।  

এসময় শ্রমিক মো. হানিফ বলেন, আমরা দৈনিক ৭০০ – ৮০০ টাকা হাজিরা হিসেবে কাজ করি। আমাদের নিয়ে এসেছে বালু ব্যবসায়ী সম্রাট।গাইবান্ধা থেকে আসা শ্রমিক আসাদুল ইসলাম বলেন, সম্রাটসহ কয়েকজন মিলে বালু তুলছে।

আমরা শ্রমিক। একটি বলগেটে ৬ হাজার ফিট বালু থাকে। কত টাকায় বিক্রি হয় তা জানিনা। তার ভাষ্য, আজই প্রথম বালু তোলা হচ্ছে। একটু আগে অন্য একটি বলগেট ভরা বালু চলে গেছে।স্থানীয়দের ভাষ্য, প্রতি ফিট বালু মান ও আকার ভেদে ৩০ থেকে ৪০ টাকায় বিক্রি করা হয়। গেল তিন-চার মাস ধরে একটি চক্র অবৈধভাবে পদ্মার তলদেশ থেকে বালু তুলছেন।

এ বিষয়ে বালু ব্যবসায়ী সম্রাট হোসেন অভিযোগ অস্বীকার করে ফোনে বলেন, বকুল নামের এক যুবদল নেতা পদ্মা ইজারা নিয়েছেন। আমি তার কাছ থেকে বালু কিনে অন্যত্র বিক্রি করছি।

নাম প্রকাশে অনিচ্ছুক সম্রাটের এক সহযোগী বলেন, বকুল নৌকা চলাচলের জন্য প্রতি ফিট বালুর জন্য দেড় টাকা এবং বালু তোলার জন্য প্রতি ফিটে ৪ টাকা করে নেন। তার ভাষ্য, তিন-চার মাস ধরে চলছে বালু উত্তোলনের কাজ।অভিযোগ অস্বীকার করে ইজারাদার সালমান এফ রহমান ওরফে বকুল বলেন, আমি শুধু বৈধ দেড়টাকা নিচ্ছি। স্বেচ্ছাসেবক লীগ নেতা সম্রাট অবৈধভাবে প্রভাব খাটিয়ে বালু তুলছেন নিয়মিত।

উপজেলা সহকারী কমিশনার ( ভূমি) বিজয় কুমার জোয়ার্দার বলেন, পদ্মায় অভিযান চালিয়ে বাংলাদেশ পরিবেশ ও সংরক্ষণ আইনে ৬ জনকে এক লাখ ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category