কুষ্টিয়া কুমারখালীর নন্দলালপুর ইউনিয়নের পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় ও দ্রুত নিষ্কাশন ব্যবস্থার দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।মঙ্গলবার (১২ই আগষ্ট) সকাল ৮টায় উপজেলার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের মাঝে সৈয়দ মাসুদ রুমী সেতুর পূর্ব পাশে বাঁশআড়া মোড়ে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।মানববন্ধনে বক্তারা বলেন, বাঁশআড়া, কাশিমপুর, হাসাবপুর, নন্দলালপুর, সৌঁপুকুড়িয়ার মাঠে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকায় পানিতে তলিয়ে গেছে প্রায় ৫ হাজার বিঘা ফসলী জমি। এছাড়াও পানিতে তলিয়া গেছে বসত বাড়ীসহ রান্নাঘড় প্রর্যন্ত। পূর্বে পানি নিষ্কাশনের ব্যবস্থা থাকলেও প্রায় একযুগ ধরে ভরাট চলছে খালসহ কালভার্ট৷ বসত বাড়ী গড়ে উঠার ফলেই এমন ভগ্নদশা। কয়েকটি স্থানে খালটি ভরাট করে বসত বাড়ি গড়ার কারনে আরো বেশি বিপাকে পড়েছে ৫ টি গ্রামের প্রায় ২০হাজার মানুষ।মানববন্ধন তারা দাবি করেন, পূর্বের পানি প্রবাহের খালটি দ্রুত দখল মুক্ত করা হোক এবং পানি নিষ্কাশনের জন্য যা যা করনীয় সেই পদক্ষেপ দ্রুত নিতে হবে। এবিষয়ে জেলা প্রশাসক এবং কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবগত করা হয়েছে বলেও মানববন্ধন থেকে জানানো হয়।এসময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষক দলের আহবায়ক সাইদুল ইসলাম, বিএপি নেতা আব্দুর রাজ্জাক, উপজেলা জামায়াতের অফিস সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, জামায়াত নেতা আজিজুল হকসহ হাজারো গ্রামবাসী উপস্থিত ছিলেন।