মুক্তির মূলমন্ত্র, ইসলামি শাসনতন্ত্র। এমন স্লোগান ধরে দিনব্যাপী নৌকা ভ্রমণের মধ্য দিয়ে শিক্ষা সফর করেন, ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখা। আজ বৃহস্পতিবার দিনব্যাপী কুষ্টিয়া শহরের জিকে ঘাট থেকে ছাত্র সংগঠনটি রূপপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্র সংলগ্ন হার্ডিঞ্জ ব্রিজ পর্যন্ত নৌকা ভ্রমণ করেন। ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা সভাপতি সাজ্জাদ সাব্বিরের নেতৃত্বে ও সেক্রেটারি রুম্মান আহাম্মেদ এর পরিচালনায় সুস্থ সংস্কৃতি বিকাশে সুশৃঙ্খলভাবে নৌকা ভ্রমণ উদযাপন করা হয়। এসময় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী ‘পদ্মার মোহনা’ ‘গড়াই নদী’ সহ লঞ্চ যোগে নদীপথে, সাংস্কৃতিক রাজধানী কুষ্টিয়া জেলার নানান দৃশ্য উপভোগ করেন শিক্ষা সফরে আসা ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার নেতাকর্মীরা। অত্র শিক্ষা সফরে অংশগ্রহণকারী নেতাকর্মীরা নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি অতিবাহিত করেন। এরপরে কুষ্টিয়া ভেড়ামারার শেষ প্রান্তে দেশের দর্শনীয় স্থান মনি পার্কে গিয়ে দীর্ঘক্ষণ সময় কাটান নেতাকর্মীরা। সেখানে পবিত্র নামাজ আদায়, খাবার পরিবেশন এবং ইসলামি ছাত্র রাজনীতি বিষয়ক শিক্ষণীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, ভ্রমণ স্রষ্টার সৃষ্টিরহস্য সম্পর্কে আত্মবিশ্বাস বাড়ায়। প্রত্যেক মানুষেরই সাধ্যানুসারে কাছে কিংবা দূরে ভ্রমণের মাধ্যমে স্রষ্টার বৈচিত্র্যময় সৃষ্টিকে দেখে অন্তরকে বিকশিত করা উচিত। মহান সৃষ্টিকর্তা আল্লাহ তায়ালার বিশাল সৃষ্টি দর্শন, উপার্জন, জ্ঞান আহরণ, রোগ নিরাময় এবং আত্মশুদ্ধির জন্য ভ্রমণ করার নির্দেশ রয়েছে ইসলামে। জ্ঞানার্জনের জন্য দলবদ্ধভাবে ভ্রমণে বা পর্যটনে যাওয়ায় কল্যাণ ও পুণ্য নিহিত রয়েছে। সর্বোপরি ইসলামি ছাত্র আন্দোলন কুষ্টিয়া জেলা শাখার জাঁকজমকপূর্ণ শিক্ষা সফর ও নৌকা ভ্রমণ দোয়া ও মোনাজাত পরিচালনার মাধ্যমে সমাপ্ত হয়।