• সোমবার, ১১ মে ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

ইমাম গাজ্জালী সংস্থার ৩ দিনের সাংস্কৃতিক প্রতিযোগীতা সমাপ্ত

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৮৫ Time View
Update : বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫

ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থা কুষ্টিয়ার উদ্যোগে ১০তম বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপ্ত হয়েছে। প্রথম দিনে ২৯ আগস্ট ২০২৫ রোজ শুক্রবার সকাল ৯ টা থেকে বেলা বারোটা পর্যন্ত কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে কেরাত গজল ও কবিতা আবৃতি প্রতিযোগিতা অনুষ্ঠান সংস্থার সভাপতি ইব্রাহিম খলিলের ব্যবস্থাপনায় ও শিশু-কিশোর পরিচালক শানজিদ রহমান সিয়ামের পরিচালনায় বিচার কার্য মূল্যায়ন করেন সঙ্গীত শিল্পী কাওসার মাহমুদ, হাফেজ নুর আলম, মাওলানা শিহাব উদ্দিন, হাফেজ আবু ইউসফ, কারী মফিজুর রহমান, কাজি রেজাউল হক ও ইমাম হাফেজ মাহবুবুর রহমান । প্রথম দিনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের একশত ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করেন। প্রত্যেকের হাতে একটি করে বই উপহার প্রদান করেন কুষ্টিয়া প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক মুকুল খসরু ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আতিয়ার রহমান মন্ডল।   বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুন নাজাত মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন ও সাবেক ছাত্র নেতা মোঃ নূরুল হুদা। প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন সাকিন আহমেদ, সাকিব আহমেদ, সজীব আহমেদ, সাব্বির আহমেদ, ফাহিম আহমেদ ও সামিত ইসলাম। দ্বিতীয় দিনে ৩০ শে আগস্ট শনিবার সকাল ৯:০০ টায় কুঠিপাড়া মডেল মসজিদের হলরুমে কেরাত, গজল, আজান, প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সংস্থার সভাপতি ইব্রাহিম খলিলের ব্যবস্থাপনায় ও সেক্রেটারি শাহেদুল হক শিমুল এর পরিচালনায় একশত ছাত্র ছাত্রীর মাঝে বই উপহার প্রদান করেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক হাজী মোঃ আজিজুল হক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মডেল ইনস্টিটিউট এর অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউসুফ ও আল কুরআন একাডেমীর পরিচালক মাওলানা আব্দুস সামাদ। বিচারকার্যে মূল্যায়ন করেন ইমাম গাজ্জালী সংস্থা লর উপদেষ্টা বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ গবেষক ও সাংবাদিক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল-আজাদ, শিল্পী হাফেজ কাওসার মাহমুদ, হাফেজ নুর আলম, কাজী রেজাউল হক, ফাহিম আহমেদ অনিক, মাওলানা মামুন আর রশিদ, মুফতি সাকিব বেলালী। অনুষ্ঠান পরিচালনায় সহযোগিতা করেন শিশু-কিশোর বিভাগের পরিচালক সানজিদ রহমান সিয়াম ও জিসান ইসলাম। তৃতীয় দিনে ৩১ আগস্ট রবিবার সকাল ন’টা থেকে বেলা একটা পর্যন্ত কুঠিপাড়া মডেল মসজিদের হল রুমে কেরাত গজল ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা ইমাম গাজ্জালী ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আজিজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুষ্টিয়া শহর সমাজসেবা কার্যালয়ের সমাজসেবা অফিসার মোহাম্মদ আরিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট সাংবাদিক গবেষক ও লেখক মোঃ রফিকুল্লাহ কালবি ও সমাজ সেবক মুহিতুল ইসলাম । সংস্থার নির্বাহী পরিচালক মোহাম্মদ ইব্রাহিম খলিল এর পরিচালনায় বিচার কার্য মূল্যায়ন করেন, ইমাম গাজ্জালী সংস্থার উপদেষ্টা  বিশিষ্ট ইসলামি চিন্তাবিদ গবেষক ও সাংবাদিক হাফেজ মাওলানা মুফতী সাইফ উদ্দীন আল আজাদ, এছাড়াও বিচারক হিসেবে আরও দায়িত্বে ছিলেন আজাদীর কন্ঠ শিল্পীগোষ্ঠী ও বিকিরণ সামাজিক সংগঠনের আবৃত্তি ও উপস্থাপক শিল্পী হাফেজ কাওসার মাহমুদ, হাফেজ বনি আমিন, বড় ছাত্রীদের বিচার কার্য পরিচালনা করেন মহিলা বিচারক হাফেজা সুরাইয়া মাহমুদ, অনিকা খাতুন শিমু, কানিজ ফাতেমা মিষ্টি। শেষে ছাত্র-ছাত্রীদের বই উপহার প্রদান করা হয়। ইনশাআল্লাহ আগামী ১৩ সেপ্টেম্বর  শনিবার সকাল দশটায় সদর উপজেলা মডেল মসজিদের হলরুমে বিজয়ী ১০০ জন ছাত্র-ছাত্রীর মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হবে। একজন বিশিষ্ট ব্যক্তিকে প্রধান অতিথি হিসেবে দাওয়াত প্রদান করা হবে। ইনশাআল্লাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category