• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ২৭১ Time View
Update : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে মানববন্ধন

আজাদীর কন্ঠ ডেস্ক:
“পথ যেন হয় শান্তির মৃত্যুর জন্য নয়” এই শ্লোগানকে সামনে রেখে বেপরোয়া যান নিয়ন্ত্রণ ও নিরাপদ সড়ক যান নিশ্চিতকরণ এবং সড়ক দূর্ঘটনা রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের দাবীতে কুষ্টিয়ায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে শনিবার বেলা ১১টায় বটতৈল মোড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার সভাপতি খালিদ হাসান সিপাই এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটি ও বিএনপির নেতা গোলাম কবির, জাতীয় মানবাধিকার পরিষদের কেন্দ্রীয় সভাপতি আ স ম মোস্তফা কামাল, তৃণমূল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি এস এম মনো, মাওলানা নজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নেতৃবৃন্দ রাস্তায় যানজট ও সড়ক দূর্ঘটনা এড়াতে দিনের বেলায় কুষ্টিয়া শহরে অবৈধ যান ট্রলিসহ অনিয়ম তান্ত্রিকভাবে চলাচলকারী গাড়ী বন্ধের দাবী জানান।
এছাড়াও জাতীয় মানবাধিকার পরিষদ কুষ্টিয়া জেলা শাখার নেতৃবৃন্দ ১২ দফা দাবি বাস্তবায়নের জোর দাবী জানান।
কুষ্টিয়ার সর্বস্তরের জনসাধারণকে অংশ গ্রহণ করার আহবান জানিয়েছেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category