• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:২৭ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

‘রিকশা’র কান্ডারী আরিফুজ্জামান এর নেতৃত্বে কুষ্টিয়া-২ আসনে ধারাবাহিক গণসংযোগ

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৪০৫ Time View
Update : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে রিকশা প্রতীক নিয়ে প্রচারণায় নেমেছেন- বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলার সাধারণ সম্পাদক এবং কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামরা) আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ। তিনি মিরপুর এবং ভেড়ামারা পৌরসভা, ইউনিয়ন ও গ্রামীণ এলাকায় গণসংযোগ করে স্থানীয় জনগণের কাছে ভোট প্রার্থনা করে চলেছেন। জনসংযোগকালে হাফেজ আরিফুজ্জামান আরিফ বলেন, “রিকশা প্রতীক” শান্তির-পরিশ্রমের ও সাধারণ মানুষের প্রতিনিধিত্ব বহন করে। আমি নির্বাচিত হলে মিরপুর ও ভেড়ামারা উপজেলায় পবিত্র কুরআন অনুযায়ী সুশাসন, ন্যায়বিচার ও প্রতিটি এলাকায় উন্নয়নের নিশ্চয়তা দেব।”

এছাড়াও খেলাফতকামী এমপি প্রার্থী আরিফুজ্জামান আরিফ অঙ্গীকার করেন, ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিস্তার, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন, বেকার যুবকদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কৃষি কলেজ প্রতিষ্ঠায় উদ্যোগী হবেন এবং গরিব ও অসহায়দের জন্য সহায়তা কর্মসূচি পালন করবেন।

এদিকে গণসংযোগ পরবর্তী সময়ে কুষ্টিয়া-২ আসনের স্থানীয় জনগণ বলেন, হাফেজ মাওলানা আরিফুজ্জামান একজন সৎ, ধর্মভীরু ও জনদরদী মানুষ। তার প্রচারণায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে।
রিকশা প্রতীক নিয়ে মাওলানা আরিফুজ্জামান মিরপুর ও ভেড়ামারার জনগণের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন, যা নির্বাচনে তাকে শক্ত অবস্থানে নিয়ে যেতে পারে। কুষ্টিয়া-২ আসন মিরপুর উপজেলার স্থায়ী বাসিন্দা এমপি প্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান। তিনি নিজ এলাকার সন্তান হিসেবে এমপি পদপ্রার্থী হওয়াতে জনগণের নিকট
পথসভায় ও গণসংযোগে স্থানীয় নেতৃবৃন্দ, আলেম-ওলামারা সহ অসংখ্য যুবকরাও প্রচার প্রচারণা চালাচ্ছেন। সর্বোপরি খেলাফতকামী এমপি প্রার্থী আরিফুজ্জামান-উপস্থিত সকলকে রিকশা মার্কার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category