• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ১২:১২ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

বৃষ্টির মধ্যে রিক্সাচালকদের মাঝে ছাতা বিতরণ করলেন মুফতী আমির হামজা

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ১৮৪ Time View
Update : শনিবার, ২ আগস্ট, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত কুষ্টিয়া সদর-৩ আসনে এমপি পদপ্রার্থী মুফতী আমির হামজাকে দেখা গেলো,কুষ্টিয়া শহরে বৃষ্টির মধ্যে রিকশাচালকদের মাঝে নিজ হাতে ছাতা বিতরণ করতে। গতকাল কুস্টিয়া শহরে বৃষ্টির মাঝে রিক্সাওয়ালা শ্রমিকদের মাঝে ১০০(ছাতা)বিতরণ করা হয়। এসময় কুষ্টিয়া শহর জামায়াতের নেতাকর্মীরা সঙ্গ দেন।
মুফতী আমির হামজা বলেন, বর্ষাকালে বিশেষ করে রিকশাচালকরা ভিজে ভিজেই রিকশা চালাই, বৃষ্টিও তাদের থামিয়ে রূখতে পারেনা,কারণ তারা দিনমজুর। যাত্রীদের গন্তব্য স্থানে পৌঁছে দিয়েই হয় জীবিকা নির্বাহ। সুতরাং মনের মধ্যে তাদের নিয়ে ভাবনা আসা মাত্রই রাস্তায় চলে আসলাম তাদের বসার জায়গায় লাঠি দিয়ে যদি মাথার উপরে ছাতাগুলো বেঁধে দেওয়া যায়, অন্তত তাদের মাথায় বৃষ্টির পানি পড়বেনা। কারণ এই রিকশাওয়ালা ভাইয়েরা/বাবারাই তাদের পরিবারে একমাত্র ভরসার জায়গা,তারা যদি বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে ঘরে শুয়ে থাকে, তাহলে তাদের পরিবারের রান্নাঘরে চুলায় আগুন চলবেনা, না খেয়ে কাটবে তাদের দিনগুলো। আমরা সবসময় মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে চাই।মহান রাব্বুল আলামীন ইসলামের জন্য আমাদের এই ক্ষুদ্র প্রয়াস কবুল করুন,আমীন। এমন বক্তব্য ও মনের ভাবনার বহিঃপ্রকাশ ঘটানো কথামালা শুনে অনুপ্রাণিত হন স্থানীয় জনগণ ও শ্রমিকরা। কুষ্টিয়াতে মাঝে মাঝেই এমন বিভিন্ন সামাজিক কাজে ব্যাপকভাবে আলোচিত হচ্ছেন মানবতার ফেরিওয়ালা খ্যাত “মুফতী আমির হামজা”।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category