• সোমবার, ১১ মে ২০২৬, ১১:১২ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

বিধবা নারীর ভরণপোষণের দায়িত্ব নিলেন ছাত্রদল নেতা ‘তসলিম উদ্দিন নিশাত’

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৩৩ Time View
Update : বুধবার, ১৯ নভেম্বর, ২০২৫

কুষ্টিয়ার মিরপুরের এর মালিহাদ ইউনিয়নের মালিহাট নতুন পাড়ার অসহায় বিধবা নারী অম্বিয়া বেগম সরকারি খাস জমিতে বসবাস করেন। কিছুদিন আগে অসহায় দরিদ্রতার শিকার অম্বিয়া বেগমের স্বামী রইস উদ্দিন চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর পরে অসহায় অবস্থায় মানবতার দিন পার করছিলেন এই বিধবা নারী। পরবর্তীতে মালিহাদ ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ বিষয়টি কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত কে জানান।

পরবর্তীতে মঙ্গলবার (১৮ নভেম্বর) দুপুরে এক বস্তা চাউল সহ এক মাসের সমস্ত বাজার নিয়ে অসহায় এই নারীর বাড়িতে হাজির হন কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত। এ সময় তিনি অসহায় নারীকে তার সারা জীবনের দেখভাল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
এ সময় ভুক্তভোগে নারী অম্বিয়া বেগম বলেন, কিছুদিন আগে অর্থ অভাবে চিকিৎসা করতে না পারায় এলাকার মানুষজন টাকা তুলে তার স্বামীকে কুষ্টিয়া সদর হাসপাতালে ভর্তি করে। এর কয়েকদিন পরেই তার স্বামী মারা যান।তারপর থেকেই অসহায় ভাবে দিন পার করছিলেন তিনি।

এ প্রসঙ্গে কুষ্টিয়া জেলা ছাত্রদলের সদস্য সচিব খন্দকার তসলিম উদ্দিন নিশাত বলেন, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক তারেক রহমানের নির্দেশনায় অসহায় এই নারীকে এক মাসের খাবার তিনি হাতে তুলে দিয়েছেন। এ অসহায় নারীর যত দিন বেঁচে থাকবেন ততদিন ওই নারী কে দেখভাল করবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category