পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবি বাস্তবায়নে, ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২৬/০৯/২০২৫) শুক্রবার বা’দ আছর কুষ্টিয়া শহরের এনএস রোডে বিক্ষোভ মিছিলটি প্রদক্ষিণ করে পৌরসভার বিজয় উল্লাসের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার এর সঞ্চালনায়, সভাপতির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহাম্মদ আলী। এছাড়াও বক্তব্য প্রদান করেন বাংলাদেশ মুজাহিদ কমিটি কুষ্টিয়া জেলা সভাপতি (ছদর) মাওলানা নুর মোহাম্মদ বিন হানিফ, ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলার সহ-সভাপতি মাওলানা শেখ এনামুল, জয়েন্ট সেক্রেটারি মুফতী ফরিদ উদ্দিন আবরার, সাংগঠনিক সম্পাদক মুফতী মুজাম্মেল হক কাছেমী, কুষ্টিয়া সদর সভাপতি মুফতী মুখতারুজ্জামান প্রমুখ। এছাড়াও ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার সকল অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন : বর্তমান সরকার ৩ টি মৌলিক কাজ নিয়ে ক্ষমতায় এসেছিলেন, সংস্কার, বিচার, নির্বাচন। কিন্তু এখন দেখছি সংস্কার ছাড়া, বিচার ছাড়া যেনতেন একটি নির্বাচন দেওয়ার যে উদ্যোগ নিচ্ছে। এই উদ্যোগকে আমরা ঘৃণার সাথে পরিত্যাগ করে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। অবশ্যই জুলাই সনদের ভিত্তিতে পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন এর আয়োজন করতেই হবে। অন্যথায় ৫ দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে পীর সাহেব চরমোনাই এর নির্দেশে আরো কঠোর কর্মসূচী নিয়ে রাজপথে থাকবো, ইনশাআল্লাহ।