• রবিবার, ২১ জুন ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ডিসির বদলি আদেশ বাতিলের দাবিতে কুষ্টিয়ায় মানববন্ধন ও অবস্থান কর্মসূচি

শরিফুল ইসলাম শরিফ / ৩৪৩ Time View
Update : রবিবার, ১ মার্চ, ২০২৬

কুষ্টিয়ায় জেলা প্রশাসক (ডিসি) মো. ইকবাল হোসেনের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছেন আহত জুলাই যোদ্ধারা। রোববার (১ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে কুষ্টিয়া সদরের আহত জুলাই যোদ্ধাদের ব্যানারে শহরের প্রধান সড়কে প্রতিবাদ মিছিল বের হয়; এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সংহতি জানান। মিছিলটি কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়ক অতিক্রম করে জেলা প্রশাসক কার্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান নেয় এবং সেখানে সংক্ষিপ্ত মানববন্ধন অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে কুষ্টিয়ার সৎ ও যোগ্য ডিসি ইকবাল হোসেনকে বর্তমান পদ থেকে প্রত্যাহার করা হয়েছে, যা কুষ্টিয়াবাসীর জন্য বেদনাদায়ক। তাদের অভিযোগ, দুর্নীতিবিরোধী অবস্থান নেওয়া, বালু মহল, চাঁদাবাজি ও হাসপাতাল দখলচেষ্টা রোধ করায় একটি প্রভাবশালী মহল তাঁর বদলি চায়। বক্তারা দাবি করেন, ইকবাল হোসেনের সময়ে বালু ব্যবসায়ীদের দৌরাত্ম্য কমেছে, স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফিরতে শুরু করেছে এবং উন্নয়ন কার্যক্রম গতি পেয়েছে। হঠাৎ বদলির এ আদেশে কুষ্টিয়ার চলমান উন্নয়ন ও প্রশাসনিক স্বচ্ছতা ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেও তারা উল্লেখ করেন। অবিলম্বে বদলি আদেশ প্রত্যাহার করে বর্তমান ডিসিকে বহাল রাখার দাবি জানিয়ে বক্তারা হুঁশিয়ারি দেন, দাবি না মানলে কঠোর আন্দোলনে যাওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category