• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

জুলাই গণহত্যার বিচার দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার বিক্ষোভ সমাবেশ

সম্পাদকীয় ডেস্ক / ২৮২ Time View
Update : শুক্রবার, ১৮ জুলাই, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার আয়োজনে ২০২৪এর জুলাই-আগস্টে গণহত্যার বিচার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বা”দ আছর কুষ্টিয়া শহরের বড় বাজার থেকে এ মিছিল বের হয়ে শহর প্রদক্ষিণ করে এনএস রোডে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা সভাপতি ও কুষ্টিয়া সদর-৩ আসনে দলীয় মনোনীত এমপি প্রার্থী মাওলানা আব্দুল লতিফ খান, কুষ্টিয়া জেলা সেক্রেটারি ও মিরপুর/ভেড়ামারা-২ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী মাওলানা আরিফুজ্জামান, কুমারখালি/খোকসা-৪ আসনের দলীয় মনোনীত এমপি প্রার্থী ফজলে নূর ডিকো, কুষ্টিয়া জেলা শাখার প্রচার সম্পাদক মাওলানা ইলিয়াস শাহ,কুষ্টিয়া সদর সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মোমিন, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন, যুব মজলিসের জেলা সহ-সভাপতি হাফেজ তরিকুল ইসলাম প্রমুখ। এছাড়াও আরও উপস্থিত বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা বক্তারা বলেন, আওয়ামী লীগের প্রেতাত্মারা গোপালগঞ্জের ঘটনার মাধ্যমে আবারও মাথাচাড়া দেওয়ার পায়তারা করছে, সৈরাচার/ চাঁদাবাজ উভয়কেই নিশ্চিহ্ন করতে হবে এদেশ থেকে। সেইসাথে জুলাই বিপ্লবকে ধারণ করে স্মরণ রাখতে হবে, যাতে আমরা মারা গেলে আমাদের কেউ স্মরণ করে দোয়া করে পরবর্তী প্রজন্ম। জুলাই যোদ্ধাদের মধ্যে যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করে বক্তারা আরও বলেন, বছর পেরিয়ে গেলেও এখন পর্যন্ত বিচার সংস্কার কোনকিছুই আশানুরূপ হয়নি। অনতিবিলম্বে আগে বিচার এরপরে সংস্কার অতঃপর নির্বাচনের দিকে আগাতে হবে। নয়তো এদেশে আবারও সাধারণ জনতা দেশব্যাপী আন্দোলন সংগ্রামে মাঠে নেমে পড়বে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category