• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়া তালবাড়িয়ায় প্রশাসনের নাকের ডগায় মাদকের রমরমা ব্যবসা চালাচ্ছে তুষার

চাঁদ আলি / ৪৭৫ Time View
Update : বুধবার, ৮ অক্টোবর, ২০২৫

প্রশাসনের নাকের ডগায় জমজমাট ট্যাপেন্টা ও ইয়াবা কারবার, আতঙ্কে এলাকাবাসী। কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার তালবাড়িয়া ইউনিয়নের বালিঘাট গ্রামযেন এখন মাদকের অভয়ারণ্য। এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরে ট্যাপেন্টা ও ইয়াবার রমরমা ব্যবসা চালিয়ে যাচ্ছেন আলোচিত মাদক কারবারি তুষার, অথচ প্রশাসন যেন নিরব দর্শক।স্থানীয় সূত্রে জানা যায়, তালবাড়িয়া গ্রামের শরকত আলীর ছেলে তুষার দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা চালিয়ে আসছেন। ট্যাপেন্টা, ইয়াবা, এমনকি গাঁজার পাইকারি ও খুচরা বিক্রয়ের একটি শক্তিশালী সিন্ডিকেট পরিচালনা করছেন তিনি। এলাকার মানুষ তার দৌরাত্ম্যে অতিষ্ঠ, তবুও প্রশাসনের কোনো কার্যকর ভূমিকা এখন পর্যন্ত চোখে পড়েনি।এলাকাবাসী অভিযোগ করে জানিয়েছেন, তুষার ও তার সহযোগীরা এতটাই বেপরোয়া যে, মাদক বেচাকেনা নিয়ে কেউ মুখ খুললে তাকে দেওয়া হয় প্রকাশ্য হুমকি, এমনকি ভয়-ভীতি দেখিয়ে চুপ করিয়ে দেয়া হয়। এই পরিস্থিতিতে এলাকার তরুণ সমাজ বিপথগামী হচ্ছে, স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীরা মাদকাসক্ত হয়ে পড়ছে বলে আশঙ্কা প্রকাশ করেছেন অভিভাবকরা।তালবাড়িয়া এলাকার এক প্রবীণ বাসিন্দা জানান, “তুষার দিনের পর দিন যেভাবে ট্যাপেন্টা ও ইয়াবার ব্যবসা চালিয়ে যাচ্ছে, তাতে মনে হচ্ছে সে প্রশাসনের ছত্রছায়ায় রয়েছে। নাহলে এত বছর ধরে প্রকাশ্যে এই অবৈধ ব্যবসা চালানো সম্ভব না।”এ বিষয়ে তুষারের সাথে কথা বললে তিনি সংক্ষেপে বলেন, “আমি মাদক ব্যবসা করি না।” তবে এলাকাবাসীর বক্তব্য এবং বাস্তব পরিস্থিতি ভিন্ন চিত্র তুলে ধরছে।মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”অবশ্য, অনেকেই মনে করছেন — কেবল তদন্ত নয়, এই অবৈধ মাদক সিন্ডিকেটকে চিরতরে গুঁড়িয়ে দিতে হলে প্রয়োজন কঠোর অভিযান ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category