• রবিবার, ২১ জুন ২০২৬, ০৫:৩০ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

কুষ্টিয়ায় স্বাধীনতা দিবসে পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: / ২৭৪ Time View
Update : বুধবার, ২৬ মার্চ, ২০২৫

২৬ মার্চ ২০২৫, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কুষ্টিয়ার “শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম” মাঠে নানা কর্মসূচির মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজের মাধ্যমে দিবসের কার্যক্রম শুরু হয়।অনুষ্ঠানের শুরুতে কোরআন থেকে তেলাওয়াতের পর এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনায় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় এবং তাদের উত্তরীয়, ফুল ও ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়।জাতীয় পতাকা উত্তোলন করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান এবং পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান। এরপর পুলিশ, আনসার-ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, বিএনসিসি, কারারক্ষী বাহিনী, বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসা, সামাজিক ও সাংস্কৃতিক প্রতিষ্ঠান, রোভার স্কাউট, গার্লস-ইন-স্কাউটিং, গার্লস গাইড ও সরকারি শিশু সদনের শিশু-কিশোর সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশ নেঅনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদর্শনীতে অংশগ্রহণকারী বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সার্বিকভাবে দিনটি যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category