• সোমবার, ১১ মে ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় বাংলাদেশ খেলাফত মজলিস মিরপুর শাখার নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৩৬ Time View
Update : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫

বাংলাদেশ খেলাফত মজলিস এর কেন্দ্রীয় কর্মসূচী অনুযায়ী, কুষ্টিয়া জেলা শাখার বিভিন্ন উপজেলায় নির্বাচনী কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ শুক্রবার কুষ্টিয়া জেলার মিরপুর শাখার উদ্যোগে, থানার নেতাকর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। এসময় মিরপুর উপজেলার সভাপতি মাওলানা খাইরুল ইসলাম এর সভাপতিত্বে, আমন্ত্রিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সভাপতি ও কুষ্টিয়া সদর-৩ আসনের এমপি পদপ্রার্থী আল্লামা আব্দুল লতিফ খান। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জেলা সেক্রেটারি ও কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের এমপি পদপ্রার্থী হাফেজ মাওলানা আরিফুজ্জামান আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, সদর সেক্রেটারি মাওলানা মোমিনুল ইসলাম, সদর সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন, কুষ্টিয়া পৌর সেক্রেটারি হিরোক, মিরপুর থানা সেক্রেটারি মুফতি আনোয়ার হোসেন, মিরপুর পৌর সভাপতি প্রফেসর আব্দুস সালাম, মিরপুর পৌর সেক্রেটারি মাওলানা আবুল হাশেম,

সহ-সেক্রেটারি মাওলানা আমির হামজা, মুফতি ইয়াকুব বিন আজমল, মাওলানা আব্দুস সামাদ, হাবিবুল্লাহ আজম রানা, আব্দুল আজিজ, মাওলানা আব্দুল আজিজ, সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস সহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সেক্রেটারিরা। সভায় মিরপুর থানার নির্বাচন পরিচালনা কমিটি গঠন সম্পন্ন হয় এবং জানানো হয় যে, খুব শীঘ্রই ভেড়ামারা থানার নির্বাচন পরিচালনা কমিটিও ঘোষণা করা হবে। এসময় আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে থানা, পৌর ও ইউনিয়ন শাখার দায়িত্বশীলদের নিয়ে গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিদ্ধান্ত হয়, প্রতিটি ওয়ার্ড ও ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা, নির্বাচনী জনসভা ও প্রচার কার্যক্রম বৃদ্ধি করা, জরুরি ভিত্তিতে নির্বাচনী অফিস স্থাপন করা, মাইকিং-পোস্টার ও বিভিন্ন প্রচারসামগ্রী বাড়ানো। সভা শেষে দেশের শান্তি, স্থিতিশীলতা এবং ইসলামী মূল্যবোধ শক্তিশালী করার জন্য দোয়া করা হয়। উল্লেখ্য যে, বাংলাদেশ খেলাফত মজলিস দৃঢ়ভাবে বিশ্বাস করে যে আগামী জাতীয় সংসদ নির্বাচনে রিকশা প্রতীক নিয়ে, কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনে সকলের সর্বোচ্চ প্রচেষ্টা ও ঐকান্তিক পরিশ্রমের মাধ্যমে ইনশাআল্লাহ বিজয় আসবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category