• মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
সর্বশেষ
কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল কুষ্টিয়া কুমারখালীতে সরকারি কর্মকর্তার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা: এলাকায় চাঞ্চল্য ইমাম গাজ্জালী সমাজ উন্নয়ন সংস্থার আয়োজন ইফতার মাহফিল অনুষ্ঠিত খেলাফত মজলিস কুষ্টিয়া শহর শাখার আয়োজন:ঐতিহাসিক বদর দিবস পালন বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়া জেলা শাখার ইফতার মাহফিল অনুষ্ঠিত ওসমান হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালসহ ২জন ভারতে গ্রেফতার কুষ্টিয়ার ইউনিয়ন চেয়ারম্যান আজাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় সম্পদ আত্মসাৎএর অভিযোগ

কুষ্টিয়ায় নিখোঁজের পরদিন ভ্যানচালকের মরদেহ উদ্ধার

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ৩৪৮ Time View
Update : সোমবার, ১৮ আগস্ট, ২০২৫

কুষ্টিয়ার কুমারখালীতে ভ্যানচালক কিশোরের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ। সোমবার সকাল ১০ টার দিকে জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর বাঁধের ১ কিলোমিটার দূরে ফসলী জমি থেকে মরদেহ উদ্ধার করা হয়। 

‎নিহত কিশোর পৌরসভার এলঙ্গীপাড়া গ্রামের ৩ নং ওয়ার্ডের ইউনুস আলীর ছেলে হৃদয় হোসেন (১৫)।
‎এলাকাবাসী জানান, সকালে মাঠে কাজ করতে গিয়ে তারা একটি গলাকাটা মরদেহ পরে থাকতে দেখে গ্রাম পুলিশকে খবর দিলে,পরবর্তীতে কুমারখালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন। 
পুলিশ সুত্রে জানা যায় , মরদেহ উদ্ধারের পর এএসআই এখলাস, এস আই সোহাগ শিকদার, এএসআই কার্তিক ও এএসআই মনিরের নির্ভরযোগ্য সুত্রের ভিত্তিতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত বাটিকামারা গ্রামের রাকিব, জীবন, জিহাদ ও মাহফুজ নামের ৪ জনকে আটক করা হয়।
রাকিবের স্বীকারোক্তি অনুযায়ী তার বন্ধু কাঁঠালডাঙ্গি গ্রামের সানির বাড়ি থেকে ভ্যান উদ্ধার করা হয়েছে বলে জানা যায়। 
‎‎কুমারখালী থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত ) মো. আমিরুল ইসলাম জানান, গ্রামপুলিশের মাধ্যমে সংবাদ পেয়ে হাসিমপুর চরের ফসলী মাঠ থেকে মরদেহ উদ্ধার করা হয়। পরবর্তীতে অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৪ জনকে আটক ও ভ্যান উদ্ধার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category