কুষ্টিয়ায় ইসলামী যুব আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩১/০৭/২০২৫ইংঃ বৃহস্পতিবার বিকাল ৩:৩০ মিনিটে জেলা শিল্পকলা একাডেমি কুষ্টিয়া অডিটোরিয়ামে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি হাফেজ মাওলানা তাওহীদুল ইসলাম এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা বাহাউদ্দীন আল মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, প্রধান অতিথি ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল মানসুর রহমান সাকি,প্রধান বক্তা কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক খুলনা বিভাগ- এম হাসিব গোলদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সদর-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামি আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আহম্মদ আলী, কুষ্টিয়া জেলা সেক্রেটারি জিএম তাওহীদ আনোয়ার, কুষ্টিয়া-২ (মিরপুর ভেড়ামারা) আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ আলী, কুষ্টিয়া দৌলতপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী মুফতী আমিনুল ইসলাম, কুষ্টিয়া-৪ (কুমারখালি-খোকসা) আসনের সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব আনোয়ার খান। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামি যুব আন্দোলন কুষ্টিয়া জেলার অন্যান্য নেতৃবৃন্দ।অনুষ্ঠানে বক্তারা বলেন, ইসলামী যুব আন্দোলন কেবল একটি সংগঠন নয়, এটি একটি দ্বীনি আদর্শভিত্তিক যুব প্ল্যাটফর্ম। যার লক্ষ্য সমাজে সত্য, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠা করা। বর্তমান সময়ে দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি, দুর্নীতি ও নৈতিক অবক্ষয়ের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ হতে হবে।নেতৃবৃন্দ পাড়া-মহল্লায় গিয়ে সাধারণ জনগণের পাশে দাঁড়ানোর আহ্বান জানান। তারা বলেন, “যেখানে অন্যায় হবে, সেখানেই ইসলামী যুব আন্দোলনের কর্মীবাহিনী প্রতিবাদ জানাবে। আমরা চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের বিরুদ্ধে রাজপথে থাকব, ইনশাআল্লাহ।” “অনুষ্ঠানে পবিত্র কুরআন তিলাওয়াত,ইসলামী সঙ্গীত পরিবেশনা,এবং বিশেষ দোয়া ও মুনাজাতের আয়োজনের মধ্যে দিয়ে সভা শেষ হয়।