• রবিবার, ২১ জুন ২০২৬, ০৪:২৩ পূর্বাহ্ন
সর্বশেষ
আসছে নাগরিক সমাবেশ: বাংলাদেশ খেলাফত মজলিস কুষ্টিয়ার পরামর্শ সভা Alle Nederlandse Casinos: Jouw Volledige Handleiding voor Wettelijk Online Gokken Complete lijst Holland Casinos: Jouw Complete Handleiding voor Wettelijk Online Kansspelen আইনুদ্দীন আল-আজাদ রহ. স্মরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত জমি লিখে নিতে বৃদ্ধা মাকে নির্যাতন: শিক্ষক ছেলেসহ পুত্রবধূর বিরুদ্ধে মামলা ‘ইউনিশপার’ কি ‘ইভ্যালি’র প্রতারণার পথে? পল্লবীতে তিতাসের নতুন সাম্রাজ্য! কুষ্টিয়া প্রেসক্লাব কেপিসি’র বার্ষিক সাধারণ সভায় আহবায়ক কমিটির আত্মপ্রকাশ কুষ্টিয়ায় ১১দলীয় ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ইসলাম ধর্ম বিকৃতকারী কথিত পীর শ্রী শামীম রেজার দাফন সম্পন্ন কুষ্টিয়ার তরুণ আলেম মরহুম জাহিদ হাসান স্বরণে স্মৃতিচারণ ও দোয়া মাহফিল

ইবি শিক্ষিকা হত্যা: মায়ের হত্যাকারীদের বিচার দাবিতে রাজপথে নাবালক ৪ সন্তান

সাইফ উদ্দীন আল-আজাদ, সম্পাদকীয় প্রতিবেদক: / ২৭৩ Time View
Update : শনিবার, ৭ মার্চ, ২০২৬

নিজ অফিস কক্ষে খুন হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যার বিচার দাবিতে শনিবার বেলা ১১টার দিকে কুষ্টিয়া প্রেসক্লাবের সামনে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। নিহতের চার সন্তান, পরিবার ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তণ শিক্ষার্থীরা এই মানববন্ধনের আয়োজন করেন।মানববন্ধনে অংশ নেন শিক্ষিকা আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান ও তার চার শিশু সন্তান। সন্তানদের বয়স দেড় থেকে ৯ বছরের মধ্যে।সবচেয়ে বড় কন্যা সন্তান ইফফাত তায়েবা বলেন, মাকে ছাড়া আমার ছোট ভাই-বোনগুলো সারারাত ঘুমায় না। মা আমাদের কত আদর করে ঘুম পাড়াতো। আমরা এখন মাকে কোথায় পাব?

আসমা সাদিয়া রুনার স্বামী ইমতিয়াজ সুলতান কুষ্টিয়া পলিট্যাকনিক্যাল ইনস্টিটিউটের শিক্ষক। মানববন্ধনে আসা তার সহকর্মীরা বলেন, এই মানববন্ধন আমাদের করার কথা না।এটা করা উচিত ছিল ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের। একজন সামান্য কর্মচারীর হাতে শিক্ষক খুন হলে নিজ অফিস কক্ষে! অথচ তার কোনো সহকর্মী এই ঘটনার প্রতিবাদ জানাননি। এই বড় লজ্জার কথা।সমাজ কল্যাণ বিভাগের একজন শিক্ষার্থী বলেন, এখন থেকে সাত মাস আগে ক্যাম্পাসে খুন হলেন শিক্ষার্থী সাজিদ আবদুল্লাহ।সেই খুনের রহস্য এখনো উন্মোচন করা সম্ভব হয়নি। এরমধ্যেই ম্যামকে খুন করা হলো।

উল্লেখ্য, গত ৪ মার্চ (বুধবার) বিকেল আনুমানিক ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের থিওলজি অ্যান্ড ইসলামিক স্টাডিজ অনুষদ ভবনে আসমা সাদিয়ার নিজ কক্ষে ফজলুর রহমান নামের এক কর্মচারী ছুরিকাঘাত করে নিজে গলায় ছুরি চালিয়ে আত্মহননের চেষ্টা চালায়। কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক শিক্ষিকাকে মৃত ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category